ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি ম্যাট্রেস ও বেড উপহার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান দণ্ডপ্রাপ্ত হয়েও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয়ে ডিএনসিসিতে চলত মফিজুরের রাজত্ব জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশি সেনাদের অবদানের প্রশংসা আইরিন খানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু-ইহুদি সংস্থার উদ্বেগ পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ শুরু

তিন মাসেও শেষ হলো না চার খুনের তদন্ত

তিন মাস হয়ে গেল। মাছুয়াপাড়ার সেই তিনতলা বাড়িটি এখনো তালাবদ্ধ। বাড়ির সামনে দিয়ে গেলেই এলাকার মানুষের মনে পড়ে যায় সেই রাতের কথা।

গত ২২ আগস্ট রাতে ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছিল চারটি লাশ। রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ছোট ছেলে আয়ুশ। এক রাতেই শেষ হয়ে গিয়েছিল একটি পরিবার।

সেই ঘটনার তদন্ত শেষ করে গত রোববার (২২ নভেম্বর) চার্জশিট জমা দিতে গিয়েছিল ডিবি। কিন্তু আদালত থেকে চার্জশিট ফিরে আসে।

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর ডিবির পরিদর্শক জিন্নাত আলী চার্জশিট নিয়ে গিয়েছিলেন মহানগর দায়রা জজ আদালতে। সেখানে কাগজপত্র দেখার সময়ই ধরা পড়ে অসংগতি। সিআইডির ফরেনসিক রিপোর্টই নাকি চার্জশিটের সঙ্গে সংযুক্ত করা হয়নি। পরে তিনি নিজেই সেটি ফিরিয়ে নেন।

আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল হাদী বেলাল শুধু এটুকুই বললেন, ত্রুটি থাকায় সংশোধন করতে বলা হয়েছে। এর বেশি কিছু বলা ঠিক হবে না।

আদালত সূত্রে জানা গেছে, তদন্তে খুব একটা গভীরে যাওয়া হয়নি। গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস আদালতে যে জবানবন্দি দিয়েছিলেন, তার ওপর ভর করেই চার্জশিট সাজানো হয়েছিল।

অথচ এই মামলায় সিআইডির হাতে গুরুত্বপূর্ণ আলামত ছিল। ঘটনাস্থল থেকে পাওয়া খেজুরের বিচি, শসার টুকরা, বিড়ির শেষাংশ আর নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় প্যাঁচানো গামছা—এসব নমুনায় দুই আসামির ডিএনএ পাওয়ার কথা ফরেনসিক রিপোর্টে ছিল। সেই রিপোর্টগুলোই জমা দেওয়া হয়নি।

এ নিয়েই প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজনেরা। তাঁদের কথা, এই হত্যার পেছনে আরও কেউ থাকতে পারে। তদন্তে সেই সন্দেহটাকে গুরুত্ব দেওয়া হয়েছে কি না, তা নিয়েও তাঁরা সন্দিহান। অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরাও একই কথা বলছেন।

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ ও মহানগর ডিবির উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কয়েক দিনের মধ্যে চার্জশিট দেওয়ার বিষয়ে জানানো হবে বলে জানিয়েছেন সনাতন চক্রবর্তী।

ডিবির একটি সূত্র জানায়, তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী কয়েক দিনের মধ্যে অবসরে যাবেন। তাই তাড়াহুড়ো করে চার্জশিট তৈরির চেষ্টা করেছেন তিনি। এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সেই রাতের কথা:

২২ আগস্ট রাত সাড়ে আটটার দিকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে সিআইডি ও মহানগর পুলিশ ভবনটি ঘিরে ফেলে। তখন কর্মকর্তারা বলেছিলেন, মনে হচ্ছে ৩-৪ দিন আগের ঘটনা। বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল, টাকাপয়সা রাখার জায়গা ভেঙে ফেলা হয়েছিল। দেখে মনে হচ্ছিল ডাকাতির ঘটনা।

পরের দিন ২৩ আগস্ট নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে প্রতিবেশী সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথমে কোতোয়ালি থানা তদন্ত করলেও পরে দায়িত্ব যায় ডিবির হাতে।

এখন আবার চার্জশিট ফিরে আসায় স্বজনদের মধ্যে হতাশা বেড়েছে। তাঁরা চান, তাড়াহুড়ো নয়, সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তি হোক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ

তিন মাসেও শেষ হলো না চার খুনের তদন্ত

আপডেট সময় ০৪:৩২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬