ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান ,১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ গাজীপুরের সংরক্ষিত বনে অর্ধশতাধিক তালগাছ উজাড়, নীরব বন বিভাগ কপ-৩১ থেকে ৬০ মিলিয়ন ডলার অর্থায়ন পেল বাংলাদেশ সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার নিন্দা জামায়াত আমিরের মেক্সিকোয় কুখ্যাত মাদক সম্রাট ‘এল চাপো ইসিদ্রো’কে ধরতে অভিযান, সংঘর্ষে নিহত ১১ জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদ মার্কেট ও নিউমার্কেটে নতুন নেতৃত্ব, সভাপতি পরাগ, সম্পাদক রাজু সোমবার পোশাক শ্রমিকদের নতুন মজুরি জানাবে মালিকপক্ষ সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী

মেক্সিকোয় কুখ্যাত মাদক সম্রাট ‘এল চাপো ইসিদ্রো’কে ধরতে অভিযান, সংঘর্ষে নিহত ১১

২১ নভেম্বর মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যে গুয়ামুচিল ও গুয়াসাবে শহরের মধ্যবর্তী মহাসড়কে অগ্নিনির্বাপক কর্মীরা একটি জ্বলন্ত পণ্যবাহী ট্রাকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। মাদক সম্রাট ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেসকে (ইনসেটে) গ্রেপ্তারের জেরে সৃষ্ট সহিংসতার পর এ ঘটনা ঘটে।

মেক্সিকোর সিনালোয়া রাজ্যে কুখ্যাত মাদক চক্রের প্রধান ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেসকে গ্রেপ্তারের অভিযান ঘিরে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাদক চক্রের সদস্যদের রাতভর সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন সন্দেহভাজন মাদক চক্রের সদস্য এবং মেক্সিকান সেনাবাহিনীর চার সদস্য রয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত মেজা ফ্লোরেসকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। সিনালোয়া রাজ্যের গুয়াসাবে শহরে নিরাপত্তা বাহিনী ও মাদক চক্রের সদস্যদের মধ্যে দীর্ঘ সময় ধরে গোলাগুলি চলে। এ সময় বিভিন্ন সড়কে অবরোধ সৃষ্টি করা হয় এবং একাধিক ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে শনিবার তাকে বিমানে করে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়া হয়।

এ অভিযানে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজন জার্মান এন, যিনি ‘সেরাফিন’ নামে পরিচিত এবং মাদক চক্রের দ্বিতীয় শীর্ষ নেতা বলে সন্দেহ করা হচ্ছে। অন্যজন হোসে এন, যিনি সংগঠনটির আর্থিক কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত বলে ধারণা করা হয়। তাদেরও মেক্সিকো সিটিতে নিয়ে সরকারি কৌঁসুলিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফবিআইয়ের সর্বাধিক কাঙ্ক্ষিত ১০ পলাতক অপরাধীর তালিকায় থাকা মেজা ফ্লোরেস একসময় বেলত্রান লেইভা মাদক চক্রের নেতৃত্বে উঠে আসেন। পরবর্তী সময়ে তিনি ‘মেজা-ফ্লোরেস’ নামে নিজস্ব একটি আন্তর্জাতিক অপরাধী সংগঠনের প্রধান হয়ে ওঠেন। তিনি সিনালোয়া মাদক চক্রের উপদল ‘লস মায়োস’-এর ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচিত।

যুক্তরাষ্ট্র গত বছর এই উপদলটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। মাদক পাচারের অভিযোগে মার্কিন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে মেজা ফ্লোরেসকে খুঁজছিল। তাকে গ্রেপ্তারে সহায়তাকারী তথ্যের জন্য ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গুয়াসাবে শহরে গোলাগুলি শুরু হয়। অল্প সময়ের মধ্যেই আকাশে সামরিক হেলিকপ্টার ও ড্রোনের উপস্থিতি দেখা যায়। হেলিকপ্টার থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গুলিবর্ষণ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেসবল খেলা চলার সময় হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করছেন। বিভিন্ন গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন জ্বলতে দেখা যায়। একই সময়ে সামরিক হেলিকপ্টারগুলো শহরের আকাশে চক্কর দিচ্ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফেডারেল কর্মকর্তা জানান, সংঘর্ষের কারণে মেক্সিকান সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনী শনিবার ভোর ৪টা পর্যন্ত মেজা ফ্লোরেসকে গুয়াসাবে থেকে সরিয়ে নিতে পারেনি।

অভিযান শেষে শহরটিতে আপাতত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মাদক চক্রের প্রধানকে সরিয়ে দেওয়ার ফলে ওই অঞ্চলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। কারণ, অঞ্চলটিতে আগে থেকেই বিভিন্ন অপরাধী গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে।

তথ্যসূত্র: আলজাজিরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

মেক্সিকোয় কুখ্যাত মাদক সম্রাট ‘এল চাপো ইসিদ্রো’কে ধরতে অভিযান, সংঘর্ষে নিহত ১১

আপডেট সময় ১১:৫৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬