সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

পিপিপি নিয়ে এমওইউ সই করতে আগ্রহী চীন

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর সমাপ্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে চীন।

রোববার (২২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় রাষ্ট্রদূত পিপিপি’র বিষয়ে এ আগ্রহের কথা জানান।

প্রতিমন্ত্রী বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বিস্তারিত আলোচনা করেন। তিনি রাষ্ট্রদূতকে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে অবহিত করে মিয়ানমারের সঙ্গে বিষয়টি সমাধানে আলোচনার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। পাশাপাশি শাহরিয়ার আলম রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী চীনা নববর্ষ দিবসে নতুন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদার হওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান। শাহরিয়ার আলম নতুন রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

পিপিপি নিয়ে এমওইউ সই করতে আগ্রহী চীন

আপডেট সময় ১০:৩৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩