ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদ মার্কেট ও নিউমার্কেটে নতুন নেতৃত্ব, সভাপতি পরাগ, সম্পাদক রাজু সোমবার পোশাক শ্রমিকদের নতুন মজুরি জানাবে মালিকপক্ষ সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদের প্রতি ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির বার্তা সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হলো অনলাইন পোর্টাল নজর বিডির চতুর্থ বর্ষে পদার্পণ পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত, ১৯ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা স্টেডিয়ামে ইএসডিও থ্রাইভ প্রকল্পের আয়োজনে রানীশংকৈল বনাম পীরগঞ্জ নারী দলের অংশগ্রহণে এক প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. জাহিদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিওর নির্বাহী পরিচালক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা বিএনপির সেক্রেটারি, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নারীদের খেলাধুলায় উৎসাহিত করা, নারী ফুটবলারদের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে এ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলাকে ঘিরে উপজেলা স্টেডিয়ামে স্থানীয় দর্শকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। নারী খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচটি নারী ক্রীড়ার বিকাশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদ মার্কেট ও নিউমার্কেটে নতুন নেতৃত্ব, সভাপতি পরাগ, সম্পাদক রাজু

পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬