ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদ মার্কেট ও নিউমার্কেটে নতুন নেতৃত্ব, সভাপতি পরাগ, সম্পাদক রাজু সোমবার পোশাক শ্রমিকদের নতুন মজুরি জানাবে মালিকপক্ষ সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদের প্রতি ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির বার্তা সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হলো অনলাইন পোর্টাল নজর বিডির চতুর্থ বর্ষে পদার্পণ পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত, ১৯ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সহস্রাধিক নবীন শিক্ষার্থীকে ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ইবি ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সংগঠনটির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশিদ, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, আইআইইআর বিভাগের পরিচালক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মো. মাহমুদুল ইসলাম এবং কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মো. মোজাহেরুল ইসলাম।

কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান বলেন, ছাত্রশিবিরের এই আয়োজনের উদ্দেশ্য সবাইকে সংগঠনে যুক্ত করা নয়; বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা। প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ অবস্থান থেকে সততা, দক্ষতা ও দেশপ্রেমের চর্চা করতে পারলে একসময় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শুধু অর্থ উপার্জনই সমৃদ্ধ ক্যারিয়ারের পরিচয় নয়। শিক্ষা, দায়িত্ববোধ, জবাবদিহিতা, সামাজিক মর্যাদা ও অর্থ উপার্জন—এই পাঁচটি বিষয়ের সমন্বয়েই একটি সুন্দর ও সমৃদ্ধ ক্যারিয়ার গড়ে ওঠে।

বিভিন্ন আসন থেকে আসা সংসদ সদস্যরা বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতাসম্পন্ন, দুর্নীতিমুক্ত ও দক্ষ মানুষ হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ইসলামী ছাত্রশিবির যেকোনো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আমরা চাই, সব ছাত্রসংগঠনের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক ও সুষ্ঠু নির্বাচন হোক। কোনো সংগঠনকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা কাম্য নয়। ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনকে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে আসতে হবে। আমরা একচেটিয়া জয় চাই না; বরং শিক্ষার্থীদের আস্থা অর্জনের মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ছাত্ররাজনীতি ও সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে চাই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদ মার্কেট ও নিউমার্কেটে নতুন নেতৃত্ব, সভাপতি পরাগ, সম্পাদক রাজু

ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ

আপডেট সময় ০৯:১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬