ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

সিলেটে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার পরিকল্পনা করছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্যরা—এমন খবরে অভিযান চালায় পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার সরকারি কলেজের সামনে থেকে ফতেপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও পৌর ছাত্রলীগ নেতা তারেক আহমদ মুসা (২৫) কে গ্রেপ্তার করা হয়।

এরপর রাত দেড়টার দিকে বিয়ানীবাজার সরকারি হাসপাতালের সামনে থেকে কাকরদিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান খান রাহিম (২৩), রাত ২টার দিকে আব্দুল্লাহপুর গ্যাস পাম্পের খেলার মাঠ থেকে মাথিউরা পূর্বপাড় গ্রামের বাহার উদ্দিন খানের ছেলে ও উপজেলা ছাত্রলীগ নেতা এহসান হোসাইন খান (২৩) এবং দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাক আহমদ খান (৪৬) কে গ্রেপ্তার করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর জানান, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সিলেটে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬