ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কারিগরি শিক্ষার প্রসার ও মান বাড়াতে রাষ্ট্রপতির গুরুত্বারোপ পর্যটন ও বাণিজ্য সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লকডাউন কর্মসূচি ঘিরে পটুয়াখালীতে ভাঙচুর-অগ্নিসংযোগ, আটক ২ অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল ঘুষের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সেই মোজাফফর এখন রাজউকের ক্ষমতাধর প্রকৌশলী জানুয়ারির শুরুতেই বাজারে পর্যাপ্ত খেজুর চান বাণিজ্যমন্ত্রী ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বোরহানউদ্দিনে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রভাব নেই শ্রমিকদের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলার দাবিতে মহাসড়কে মিছিল

অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল

দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ মিটার দৈর্ঘ্যের মাহমুদনগর সেতু, কাতুলী ইউনিয়নে ৩২০ মিটার দৈর্ঘ্যের এসডিএস সেতু এবং হুগড়া ইউনিয়নে ২৫০ মিটার দৈর্ঘ্যের কাশিনগর সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। টাঙ্গাইল জেলায় অনুমোদন পাওয়া সাতটি সেতুর মধ্যে তিনটিই টাঙ্গাইল সদর উপজেলায়। এসব সেতু নির্মিত হলে পশ্চিম টাঙ্গাইলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

স্থানীয়দের কাছে এটি কয়েক প্রজন্মের লালিত স্বপ্ন পূরণের পথে বড় অগ্রগতি। আর এই উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নির্বাচনের আগে চরাঞ্চলের মানুষের যোগাযোগ দুর্ভোগ লাঘবে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতিতে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আশাবাদ।

বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ প্রকল্পের মাধ্যমে দেশের ৪৮টি জেলায় ২৫৬টি সেতু নির্মাণ করা হবে। এ প্রকল্পে টাঙ্গাইলের সাতটি সেতুর মধ্যে তিনটি টাঙ্গাইল সদরে।

তিনটি সেতুর মধ্যে মাহমুদনগর সেতুটি স্থানীয়দের কাছে দীর্ঘদিনের প্রত্যাশার প্রতীক। টাঙ্গাইল শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদীবেষ্টিত মাহমুদনগর ইউনিয়নের প্রায় ২৪টি গ্রামের ৩০ হাজার মানুষ সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়দের দাবি, প্রায় ৫৫ বছর ধরে তাঁরা সেতুটির অপেক্ষায় রয়েছেন।

বর্ষায় ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় এবং শুকনো মৌসুমে বিস্তীর্ণ বালুচর পেরিয়ে নদী পার হতে হয় তাঁদের। এতে রোগীকে হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের যাতায়াত ও কৃষিপণ্য বাজারজাতকরণে ভোগান্তি পোহাতে হয়। সেতুটি নির্মিত হলে টাঙ্গাইল সদর, নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হবে। পাশাপাশি প্রায় ৩০ কিলোমিটার পথ সাশ্রয় হতে পারে বলে আশা স্থানীয়দের।

কাতুলী ইউনিয়নের এসডিএস এলাকায় ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মিত হলে পশ্চিম টাঙ্গাইলের কয়েকটি ইউনিয়ন ও সিরাজগঞ্জের চৌহালী অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। অন্যদিকে, হুগড়া ইউনিয়নের কাশিনগর সেতু আশপাশের এলাকার শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের উপজেলা শহরে যাতায়াতের দুর্ভোগ কমাবে। তিনটি সেতু বাস্তবায়িত হলে এলাকার কৃষি, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

চরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ছিল টাঙ্গাইল-৫ আসনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর অন্যতম নির্বাচনী অঙ্গীকার। নির্বাচনের আগে এক জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে মাহমুদনগর ও কাশিনগরে সেতু নির্মাণসহ টাঙ্গাইলবাসীর সাতটি উন্নয়ন দাবি তুলে ধরেছিলেন তিনি। তারেক রহমানও দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন।

এ ছাড়া প্রয়াত মাহমুদুল হাসানের রাজনৈতিক স্বপ্নের কথাও স্মরণ করেছিলেন টুকু। মাহমুদনগরে সেতু নির্মাণ ও যমুনা নদীর পাশে বেড়িবাঁধ স্থাপন ছিল তাঁর অন্যতম প্রত্যাশা। দায়িত্ব পালনের সুযোগ পেলে এসব কাজ সম্পন্ন করাকে নিজের নৈতিক দায়িত্ব হিসেবে দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন টুকু।

এদিকে, বুধবার তিনটি সেতু নির্মাণের প্রকল্প অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর টাঙ্গাইল সদরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তাঁদের মতে, স্বাধীনতার পর পাঁচ দশকেরও বেশি সময় ধরে যে দাবি পূরণ হয়নি, তা বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া নিঃসন্দেহে বড় অর্জন।

স্থানীয়রা বলছেন, মাহমুদনগরসহ পশ্চিম টাঙ্গাইলের মানুষের যোগাযোগ দুর্ভোগ দীর্ঘদিনের হলেও তা সমাধানে কার্যকর উদ্যোগের অভাব ছিল। এবার নির্বাচনী প্রতিশ্রুতিকে অগ্রাধিকার দিয়ে সেতু নির্মাণের প্রকল্প অনুমোদনের পর্যায়ে নিয়ে যাওয়ায় প্রতিমন্ত্রী টুকুর প্রতি তাঁদের প্রত্যাশা ও আস্থা বেড়েছে। তাঁরা মনে করছেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে এমন উদ্যোগ অব্যাহত থাকলে টাঙ্গাইলের উন্নয়ন আরও এগিয়ে যাবে।

টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন বলেন, একনেকে টাঙ্গাইলের সাতটি সেতু অনুমোদন পেয়েছে। এর মধ্যে তিনটি টাঙ্গাইল সদরে, সখীপুরে একটি, বাসাইলে দুটি এবং ধনবাড়ীতে একটি। সবচেয়ে বড় তিনটি সেতুই টাঙ্গাইল সদরে।

প্রকল্প অনুমোদনের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘টাঙ্গাইল সদরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এটি একটি বড় অগ্রগতি। মাহমুদনগর, এসডিএস ও কাশিনগর এলাকার মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। নির্বাচনের আগে তাঁদের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেতুগুলো নির্মিত হলে পশ্চিম টাঙ্গাইলের মানুষের যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। এলাকার মানুষের আস্থার মর্যাদা রক্ষায় উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখব।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারিগরি শিক্ষার প্রসার ও মান বাড়াতে রাষ্ট্রপতির গুরুত্বারোপ

অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল

আপডেট সময় ০৩:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬