ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ দেশব্যাপী আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘সহিংসতার’ প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ রংপুরে ২ দিনে পুড়ল ৩ বাস, আতঙ্কে পরিবহন মালিকরা গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা হৃদয়ের বিদায়ে স্বস্তির উল্লাস দক্ষিণ আফ্রিকা শিবিরে অনিয়ম-দুর্নীতির অভিযোগেও বহাল তবিয়তে সাতক্ষীরা মেডিকেলের আখতারুজ্জামান খান ২০৩৫ সালেই খ্রিস্টধর্মকে ছাড়িয়ে বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ২৩ নভেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে শীতের অনুভূতি দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা

কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী বহনকারী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় বিএসটিআই কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাসটি কান্দিরপাড় থেকে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে ক্যাম্পাসে ফিরছিল। বিশ্বরোড এলাকা অতিক্রম করে আসার সময় দুই ব্যক্তি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে তা বাসের দিকে নিক্ষেপ করেন। তবে আগুন বাসে লাগেনি। এতে অল্পের জন্য রক্ষা পান বাসে থাকা শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, ‘আমি চালকের পাশেই বসা ছিলাম। হঠাৎ দুই ব্যক্তি বাসটি থামানোর চেষ্টা করেন। আমরা একটু কাছে আসতেই দেখি, বাসের নিচে আগুন জ্বলছে। এরপর আমরা সবাই দ্রুত বাস থেকে নামতে থাকি। এর মধ্যেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে আগুন বাসে লাগেনি। বাস অক্ষত আছে। সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি।’

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি এবং এ বিষয়ে তদন্ত করছি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা

আপডেট সময় ১২:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬