ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

জাপানে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৪

জাপানের পশ্চিমাঞ্চলের কোবে শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে চারজন। শনিবার স্থানীয় সময় গভীর রাতের অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেছেন, শনিবার রাত দেড়টার দিকে জরুরি নম্বরে কল করে দমকল বিভাগকে কোবে শহরের তিন তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়। পরে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

কোবের ওই এলাকার অন্যান্য ভবনের বাসিন্দাদের বরাত দিয়ে জাপানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভবনটির অধিকাংশ বাসিন্দাই বয়স্ক পুরুষ বলে ধারণা করা হচ্ছে। দেশটির সংবাদমাধ্যম কিয়োদো নিউজ বলেছে, আগুন ছড়িয়ে পড়ার পর ওই ভবনের প্রথম তলার জানালা দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গেছে। পুলিশ অগ্নিকাণ্ডের এই ঘটনায় তদন্ত শুরু করবে বলে জানিয়েছেন মাসাতোশি সুমিতানি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

জাপানে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৪

আপডেট সময় ০২:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩