ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন বন কর্মকর্তা হয়েও বনে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩

. ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার কোনো পরিকল্পনা তাঁর নেই। বৃহস্পতিবার এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠেয় এ বৈঠকে ইরান যুদ্ধ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার শেনজেনে অনুষ্ঠিতব্য বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে এক টেলিফোন আলাপে নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমার মনে হয়, প্রেসিডেন্ট শি জিন পিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে ইরান নিয়ে আলোচনা করতে চান।’

তবে বৈঠকে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ উঠবে কি না, সে বিষয়ে ওই কর্মকর্তা নেতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে আলোচনার বিষয়টি ট্রাম্পের এবারের আলোচ্যসূচিতে থাকার কথা নয়।

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ট্রাম্পের এ বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পাল্টা হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে, চীন ও রাশিয়া উভয়ই ইরানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। ফলে ইরান যুদ্ধ নিয়ে দুই দেশের শীর্ষ নেতার সঙ্গে ট্রাম্পের আলোচনা সংঘাতের ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে।

তবে বৈঠকে ইরান ইস্যুতে কী ধরনের সমঝোতা বা উদ্যোগ নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে মার্কিন কর্মকর্তার বক্তব্যে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: ডন নিউজ

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা

. ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প

আপডেট সময় ০১:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬