ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

জামালপুরের দেওয়ানগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অভিযানে ২০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ মো. আমির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যেরচর এলাকার বকশীগঞ্জ-রৌমারী পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক আমির হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২), জামালপুর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি-২-এর একটি চৌকস দল। এ সময় আমির হোসেনের কাছ থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

আপডেট সময় ০৮:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬