ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি ভূমি অফিসের নায়েবের আলী আজম মুকুলকে উদ্দেশ করে যুবদল নেতার ফেসবুক পোস্ট তানোরে ২৮০ বস্তা সার মজুদ, জরিমানা নিয়ে প্রশ্ন এক শহিদুলেই প্রশ্নবিদ্ধ শিক্ষা প্রকৌশলের সুনাম, ১১০ কোটি টাকার কাজে অনিয়মের ছড়াছড়ি ছয় ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো চিমনি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমার চিহ্ন মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সহিংসতা বন্ধে সরকার ব্যর্থ, অভিযোগ সাদিক কায়েমের খিলগাঁওয়ে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চিফ হুইপের

তানোরে ২৮০ বস্তা সার মজুদ, জরিমানা নিয়ে প্রশ্ন

রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের বাঘের মোড়ে নির্মাণাধীন মেসার্স রহমান অ্যাগ্রো কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তবে সারগুলো জব্দ করে ন্যায্যমূল্যে কৃষকদের মধ্যে বিক্রি না করে শুধু ২০ হাজার টাকা জরিমানা করায় এ ঘটনাকে অনেকে ‘গুরু পাপে লঘু দণ্ড’ বলে মন্তব্য করছেন।

এ ঘটনার ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কোল্ড স্টোরের লোকজনের বিরুদ্ধে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রহমান কোল্ড স্টোর কর্তৃপক্ষ সার মজুদ করেছেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ২৮০ বস্তা সার অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে স্থানীয় কৃষকেরা এসব সার তাঁদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রির দাবি জানিয়েছেন। তাঁরা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তাঁরা এক বস্তা সার পাচ্ছেন না, অথচ কোল্ড স্টোরে এত বিপুল পরিমাণ সার মজুদ করা হচ্ছে। কোথা থেকে এবং কার মাধ্যমে এসব সার আনা হচ্ছে, তা তদন্ত করে বের করার পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। একই সঙ্গে সারগুলো ন্যায্যমূল্যে কৃষকদের মধ্যে বিক্রির দাবি জানান।

স্থানীয় কৃষক রাজু ও সুজন বলেন, দুদিন আগে মাদারীপুর বাজারের মেসার্স হক ট্রেডার্সে রসিদবিহীন দুই বস্তা সার বিক্রির অপরাধে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু ২৮০ বস্তা সার আটকের পর কোল্ড স্টোর কর্তৃপক্ষকে মাত্র ২০ হাজার টাকা জরিমানা করা কতটা যৌক্তিক? তাঁদের প্রশ্ন, একই অপরাধে কেন দুই ধরনের জরিমানা? বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেন ছাড় দেওয়া হলো? ২৮০ বস্তা সার মজুদে জরিমানা ২০ হাজার টাকা, আর দুই বস্তায় ৬০ হাজার টাকা! তানোরে এ ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন এলাকা থেকে চোরাপথে সার এনে কোল্ড স্টোরে মজুদ এবং বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে শক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে মেসার্স রহমান অ্যাগ্রো কোল্ড স্টোরের ম্যানেজার জালাল উদ্দিন বলেন, তিনি সারের বিষয়ে কিছুই জানেন না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, তাঁরা চাষযোগ্য জমি দেখিয়েছেন এবং সেই জমির জন্য সার সংগ্রহ করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি ভূমি অফিসের নায়েবের

তানোরে ২৮০ বস্তা সার মজুদ, জরিমানা নিয়ে প্রশ্ন

আপডেট সময় ০৬:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬