ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সহিংসতা বন্ধে সরকার ব্যর্থ, অভিযোগ সাদিক কায়েমের খিলগাঁওয়ে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চিফ হুইপের সৌদি আরবে এক মাস ধরে নিখোঁজ মিঠাপুকুরের স্বপন মিয়া নারী কর্মীকে জুতাপেটা করা বিএলআরআই কর্মকর্তা খায়রুল বাশারেরে দুর্নীতিতে পিএইচডি গন্ধর্বপুর পানি প্রকল্পে পিডি ওয়াহিদুল ইসলাম মুরাদের কাছে জবাব চায় নগরবাসী সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী নিহত, বাবা গুরুতর আহত মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ফাঁস কল রেকর্ড

সহিংসতা বন্ধে সরকার ব্যর্থ, অভিযোগ সাদিক কায়েমের

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫০৬ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, বিএনপি সরকারের নীরব প্রশ্রয়ে দেশজুড়ে অরাজকতা ও তাণ্ডব চালাচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ডাকসুর ভিপি বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, সাধারণ মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা এবং সর্বশেষ বিরোধী জোটের একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রোলবোমা হামলা চালিয়েছে নিষিদ্ধ সন্ত্রাসীগোষ্ঠী।

তিনি বলেন, একের পর এক সহিংসতার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা রহস্যজনকভাবে নিষ্ক্রিয়।

সাদিক কায়েম বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ বিএনপি সরকার আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে দেওয়ার চেষ্টা করছে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের এই রাজনৈতিক সিদ্ধান্ত বিএনপির জন্যই বুমেরাং হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সহিংসতা বন্ধে সরকার ব্যর্থ, অভিযোগ সাদিক কায়েমের

আপডেট সময় ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬