ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল টনক নড়েনি ঔষধ প্রশাসনের: চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটায় ১ লাখ টাকা জরিমানা, মামলা দায়ের হঠাৎ ভোক্তা অধিকারের অভিযান, মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:প্রতিমন্ত্রী পীরগঞ্জে ঝড়-শিলাবৃষ্টির তাণ্ডব, মাটিতে মিশে গেল কৃষকের স্বপ্ন

সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ

সারের ডিলার নিয়োগে অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা সুপারিশ করেছেন—কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন সরকারি দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, এ ধরনের অভিযোগের প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীর কাছে দেওয়া উচিত।

প্রমাণ না থাকলে সংসদে এমন অসত্য ও অসংসদীয় বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান তিনি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ নিয়ে হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্ন এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের জবাবের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন নুরুল ইসলাম মনি।

নুরুল ইসলাম মনি বলেন, ‘আমরা তো সবাই কথা বলি। কথা বলার ক্ষেত্রে আমাদের ভাষার প্রতি সংযত হওয়া উচিত। মাননীয় সদস্য তাঁর বক্তব্যে বলেছেন, অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা এটা করেছেন। এটা সঠিক তথ্য নয়। তথ্যটি একেবারেই অসত্য।’

তিনি বলেন, এ ধরনের অভিযোগের কোনো প্রমাণ থাকলে সংশ্লিষ্ট সংসদ সদস্য তা মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন এবং লিখিতভাবেও দিতে পারেন।

প্রমাণ না থাকলে এ ধরনের অসত্য বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জন্য ডেপুটি স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি।

সারের ডিলার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, সার একটি সংবেদনশীল পণ্য। এ বিষয়ে সংসদের সবাই একমত হয়েছিলেন যে, বিগত সরকারের সময়ে নিয়োগ দেওয়া ডিলারদের বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রী যে প্রজ্ঞাপন জারি করেছেন, তাতে কোনো ভুলত্রুটি থাকলে তা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করা যেতে পারে। প্রয়োজন হলে প্রজ্ঞাপন পরিবর্তন করে এমন ব্যবস্থা নেওয়া উচিত, যাতে সবাই উপকৃত হন এবং সম্মিলিতভাবে কাজ করা সম্ভব হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন

সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ

আপডেট সময় ০৬:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬