ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল টনক নড়েনি ঔষধ প্রশাসনের: চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটায় ১ লাখ টাকা জরিমানা, মামলা দায়ের হঠাৎ ভোক্তা অধিকারের অভিযান, মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:প্রতিমন্ত্রী পীরগঞ্জে ঝড়-শিলাবৃষ্টির তাণ্ডব, মাটিতে মিশে গেল কৃষকের স্বপ্ন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
২৬৫ কোটি টাকার প্রকল্পে উন্নয়নের বদলে হরিলুট

বিএডিসির ডাল ও তৈলবীজ প্রকল্পে পিডি শফিকুলের বেপরোয়া দুর্নীতির দাপট

বিএডিসির অধীনে ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় সকল উন্নয়ন কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়েছে প্রকল্পের পিডি শফিকুলের আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণে। দুর্নীতি ও ভুয়া বিল-ভাউচারের মাস্টারমাইন্ড পিডি শরিফুল ইসলামের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ থাকলেও এখনো বহাল তবিয়তে টেন্ডারের মাধ্যমে কমিশন-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন দেদারসে। তাঁর বেপরোয়া দুর্নীতির কারণে বিএডিসির সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে একাধিক কর্মকর্তা জানান।

সূত্রে আরও জানা যায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর ‘ডাল ও তৈলবীজ’ প্রকল্পে বীজ এবং কৃষি যন্ত্রপাতি কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পিডি শফিকুলের লাগামহীন দুর্নীতির কারণে। তাঁর বিরুদ্ধে প্রধান অনিয়ম ও অভিযোগসমূহ: বীজ কেনাকাটায় অনিয়ম, বাজারমূল্যের চেয়ে অনেক বেশি দামে নিম্নমানের বীজ কেনা হয়েছে এবং সেই বীজ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর প্রভাবে বিভিন্ন অঞ্চলের কৃষকরা জমিতে কাঙ্ক্ষিত ফলন পাননি বলে একাধিক সূত্রে জানা যায়। কৃষি যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে ব্যাপক হারে, অতি নিম্নমানের কৃষিসামগ্রী কেনাকাটাসহ বিভিন্নভাবে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ গোপন ভাউচারের মাধ্যমে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, প্রকল্পটির আওতায় কৃষি যন্ত্রপাতি কেনার সময় প্রকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য বা বেশি খরচ দেখানো হয়েছে। শুধু মাত্র পিডির আর্থিক সুবিধার কারণে ডুবতে বসেছে প্রকল্পের আওতায় বিএডিসির উন্নয়ন আকাঙ্ক্ষা। পিডির সংশ্লিষ্টতা ও প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক (পিডি) তথা বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক নুরুল ইসলাম এবং বর্তমান পিডি শফিকের নেতৃত্বে চলছে হরিলুট। এছাড়াও প্রকল্পের সহসংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে এসব কেনাকাটায় কারসাজি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে আরও জানা যায়, মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে শেড নির্মাণেও দুর্নীতির মাধ্যমে তাঁদের মনোনীত ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে নামমাত্র কাজ করে সমুদয় টাকা আত্মসাৎ করছে পিডি ও তাঁর সিন্ডিকেট বাহিনী।

ফলশ্রুতিতে: সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও নিম্নমানের বীজ ও কারসাজির কারণে ডাল ও তৈলবীজের উৎপাদন বৃদ্ধির মূল লক্ষ্য ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। বিএডিসির পিডি শফিকুলের দুর্নীতির কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে প্রকল্পের কার্যক্রম।

সূত্রে জানা গেছে, প্রকল্পের পটভূমিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে কৃষিজমির পরিমাণ মোট ভূমির ৭০ দশমিক ২ শতাংশ। মাথাপিছু কৃষিজমির পরিমাণ ১২.৫ শতক। প্রতি বছর শূন্য দশমিক ৫৬ শতাংশ হারে কৃষিজমি অকৃষিজমিতে রূপান্তরিত হচ্ছে, অথচ উন্নয়নে বিপরীত চিত্র শূন্যের কোঠায়। অতি নিম্নমানের বীজ ক্রয় ও বিতরণে কৃষকদের স্বাভাবিকভাবে ফসলের উৎপাদন কমে যাবে বলে মনে করেন একাধিক কৃষক।

ডিপিপি অনুযায়ী, ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ (২য় পর্যায়) প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ২৬৫ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে ২৪ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হবে। চার বছর মেয়াদি এই প্রকল্প ৮টি বিভাগের ৪২টি জেলার ২০০টি উপজেলা এবং দুটি সিটি করপোরেশনে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং কৃষকের মাঝে বিতরণ ও সরবরাহের মাধ্যমে বীজের চাহিদা পূরণ করে ডাল এবং তৈলবীজ ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। অথচ পিডির আর্থিক দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পের আওতায় সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড। যা সরেজমিনে তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে বলে মনে করেন বিএডিসির সাধারণ কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ

২৬৫ কোটি টাকার প্রকল্পে উন্নয়নের বদলে হরিলুট

বিএডিসির ডাল ও তৈলবীজ প্রকল্পে পিডি শফিকুলের বেপরোয়া দুর্নীতির দাপট

আপডেট সময় ০৩:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬