ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় ১ হাজার ৮৮৩ মামলা এআই পণ্যের চাহিদায় চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল ১ ট্রিলিয়ন ডলার কোচ চাইলে বাংলাদেশের অধিনায়ক হতে রাজি হামজা ইরান যুদ্ধ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিশংসনের মুখে হেগসেথ পাসপোর্ট করতে বাড়তি টাকা আদায়, বাগেরহাট অফিসে দুদকের অভিযান কসবায় মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, বক্তব্য দিতে নারাজ ওসি ইবির বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে শিবিরের বিক্ষোভ চসিকের কর্মকর্তা ও ডিপো মালিকদের বিরুদ্ধে দুদকের মামলা সাড়ে চার বছর পর দুদকে চাকরি ফিরে পেলেন আলোচিত শরীফ উদ্দিন পুলিশ ফাঁড়ির স্থান দেখতে বাবুরহাটে প্রশাসনের কর্মকর্তারা

কোচ চাইলে বাংলাদেশের অধিনায়ক হতে রাজি হামজা

বিশ্বের অন্যতম জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে একসময় খেলেছেন হামজা দেওয়ান চৌধুরী। সেই হামজা এখন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় স্তম্ভ। ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির হয়ে অধিনায়কত্বও করেছেন তিনি। বাংলাদেশের ফুটবল সমর্থকেরাও চান, হামজার হাতে উঠুক অধিনায়কের আর্মব্যান্ড।

প্রায় ছয় বছরের বেশি সময় ধরে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে অংশ নিলেও অনেক ম্যাচে একাদশে থাকেন না। আবার নিয়মিত খেলারও নজির নেই। হামজা বাংলাদেশে আসার পর থেকেই তাঁর হাতে অধিনায়কের আর্মব্যান্ড দেওয়ার আলোচনা শোনা যাচ্ছে। এবার জানা গেল, কোচ চাইলে অধিনায়ক হতে রাজি আছেন তিনি।

আজ (মঙ্গলবার) বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত অনুশীলনে বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামজা চৌধুরী বলেন, ‘ইফ দ্য কোচ ওয়ান্টস মি টু বি ক্যাপ্টেন, আই উইল বি ক্যাপ্টেন।’

ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপে অসংখ্য ম্যাচ খেললেও সিনিয়র জাতীয় দলে হামজার খেলা শুরু হয়েছে ২০২৫ সালের মার্চ মাসে। বাংলাদেশ দলে এমন অনেক খেলোয়াড় রয়েছেন, যাঁরা তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন। তাঁদের প্রতি সম্মান জানিয়ে হামজা বলেন, ‘দেয়ার আর মোর এক্সপেরিয়েন্সড প্লেয়ার্স দ্যান মি ইন দ্য টিম, দ্যাট হ্যাভ প্লেড অলমোস্ট ১০০ টাইমস ফর বাংলাদেশ। সো আই থিঙ্ক দ্যাটস হোয়াটস ইম্পর্ট্যান্ট।’

মাঠে যিনিই অধিনায়কত্ব করুন না কেন, ড্রেসিংরুমে সবার মধ্যে একতা রয়েছে বলে স্পষ্টভাবেই জানিয়েছেন হামজা। তিনি বলেন, ‘অ্যান্ড ইউ নো, ইন দ্য চেঞ্জিং রুম এভরিওয়ান ইজ অন দ্য সেইম পেজ, ইটস ভেরি মাচ আ ফ্যামিলি ফিল। হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। অ্যান্ড ইউ নো, ইটস হোয়াটএভার দ্য ডিসিশন।’

২০২৫ সালের মার্চ মাসে ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশ জার্সিতে অভিষেক হয় হামজার। এশিয়ান কাপ বাছাইপর্বের হোম ও অ্যাওয়ে মিলিয়ে ছয়টি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে নেপাল ও ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলেছেন। এবারই প্রথম সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন হামজা।

২০০৩ সালের পর আবারও বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ফুটবলপ্রেমীদের এই প্রত্যাশা নিয়ে হামজা বলেন, ‘আমি জানি, দেশবাসী শিরোপা চায়। আমার ও দলের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। সিঙ্গাপুর, হংকংয়ের সঙ্গে আমরা খেলেছি, অলরেডি ইন্ডিয়াকে বিট করেছি। আমরা জানি, আমাদের আরও ভালো করার সামর্থ্য আছে। আমরা আরও ভালো খেলতে পারব। সো ইনশা-আল্লাহ, এই স্টেজ ও টুর্নামেন্টে আমরা জিততে পারব।’

সাফ নিয়ে যেমন প্রত্যাশা রয়েছে, তেমনি এর বিপরীতে চাপও অনেক। ঘরের মাঠে সাফের শিরোপা জয়ের প্রত্যাশার বড় অংশই মূলত হামজাকে ঘিরে। এ বিষয়ে এই তারকা মিডফিল্ডার বলেন, ‘আমি খুব এক্সাইটেড। অবভিয়াসলি, অল গেম খুব ইম্পর্ট্যান্ট। আমি জানি, আমাদের ওপর অনেক চাপ আছে। বাট আমরা সবাই ইনশাআল্লাহ সাফ চ্যাম্পিয়ন হতে চাই।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় ১ হাজার ৮৮৩ মামলা

কোচ চাইলে বাংলাদেশের অধিনায়ক হতে রাজি হামজা

আপডেট সময় ০৬:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬