ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় ১ হাজার ৮৮৩ মামলা এআই পণ্যের চাহিদায় চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল ১ ট্রিলিয়ন ডলার কোচ চাইলে বাংলাদেশের অধিনায়ক হতে রাজি হামজা ইরান যুদ্ধ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিশংসনের মুখে হেগসেথ পাসপোর্ট করতে বাড়তি টাকা আদায়, বাগেরহাট অফিসে দুদকের অভিযান কসবায় মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, বক্তব্য দিতে নারাজ ওসি ইবির বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে শিবিরের বিক্ষোভ চসিকের কর্মকর্তা ও ডিপো মালিকদের বিরুদ্ধে দুদকের মামলা

লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হলেন বুলবুল

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে লাহোর কালান্দার্স বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

নতুন এই দায়িত্বে আমিনুল ইসলাম মূলত হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর মানোন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কোচিং পদ্ধতি এবং তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ গড়ার পথ সুগম করা নিয়ে কাজ করবেন।

বুলবুলের আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনিক পদে কাজের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লাহোর কালান্দার্স তাদের তৃণমূল পর্যায়ের ক্রিকেট আরও জোরদার করতে চায়। একই সঙ্গে বাংলাদেশে নিজেদের ক্রিকেট কার্যক্রম বিস্তারের পরিকল্পনাও রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। এর অংশ হিসেবেই আমিনুল ইসলামকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি ক্রিকেট প্রশাসনেও রয়েছে বুলবুলের সমৃদ্ধ অভিজ্ঞতা। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ এক দশক বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির ‘ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার (এশিয়া)’ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি) কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন আমিনুল ইসলাম। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হলেন বুলবুল

আপডেট সময় ০৩:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬