ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় তিন দিনের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৮১ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা, মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশগ্রহণ ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১১ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রামে ১০ জন, চান্দিনায় ৭ জন, বুড়িচংয়ে ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ৫ জন, বরুড়ায় ১০ জন, লাকসামে ৪ জন, মনোহরগঞ্জে ২ জন, নাঙ্গলকোটে ৪ জন, দাউদকান্দিতে ২ জন, তিতাসে ১ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ২ জন, দেবিদ্বারে ২ জন, মুরাদনগরে ১ জন, বাঙ্গরা বাজারে ৪ জন এবং লালমাইয়ে ৪ জন রয়েছেন। এ ছাড়া জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় তিন দিনের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৮:১৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬