ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ১০ কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার ২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩ ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চক্রান্তের অভিযোগ, এম. আর. এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদন নিয়ে প্রশ্ন

প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি

প্রবাসী বাংলাদেশি কর্মীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ, রাশিয়ায় কর্মসংস্থানের নামে প্রতারণা ও ঝুঁকিপূর্ণ নিয়োগ ঠেকানো এবং ইউরোপে বৈধ চাকরির ক্ষেত্রে বিএমইটির অপ্রয়োজনীয় জটিলতা নিরসনসহ সাত দফা দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই। তাঁরা বাংলাদেশের নাগরিক এবং দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের শ্রম, ঘাম ও ত্যাগের ওপর দেশের অর্থনীতির বড় একটি অংশ দাঁড়িয়ে আছে। অথচ বিদেশে যেতে গিয়ে তাঁদের প্রতারণা, ঋণের বোঝা, হয়রানি ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়।

মঞ্জু বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর দেশের অর্থনীতি নির্ভরশীল হলেও তাঁদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব পালনে যথেষ্ট ঘাটতি রয়েছে। প্রবাসীদের কল্যাণকে শুধু রেমিট্যান্সের হিসাব দিয়ে বিবেচনা করা যাবে না। তাঁদের নিরাপদ অভিবাসন, ন্যায্য কর্মসংস্থান, আইনি সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, প্রবাসী কর্মীরা কোনো পণ্য নন; তাঁরা বাংলাদেশের নাগরিক। তাঁদের অধিকার ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। সরকারকে অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এবি পার্টি প্রবাসীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের পাশে থাকবে।

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে দেওয়া রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ নিয়েও কথা বলেন মঞ্জু। তিনি বলেন, সব ধরনের প্রতিকূল পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনায় নিয়েই বিএনপি ৩১ দফা দিয়েছিল। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে আপনারা যেসব নোট অব ডিসেন্ট দিয়েছিলেন, গণভোটে জনগণের রায়ের পর সেগুলো অকার্যকর হয়ে গেছে।

মঞ্জু আরও বলেন, বর্তমান নিরাপত্তা উপদেষ্টাসহ চট্টগ্রাম বন্দরের বিষয়ে আপনারা নোট অব ডিসেন্ট দিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় এসে সেই নিরাপত্তা উপদেষ্টাকেই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, আর চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিয়েছেন। তাহলে গণভোটের গণরায় মানতে এত অনীহা কেন? গণভোটের রায়ের পর নোট অব ডিসেন্টের আর কোনো রাজনৈতিক ভিত্তি নেই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এবি পার্টির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি প্রবাসী কর্মীরা। তাঁরা বিদেশে শ্রম দিয়ে বৈদেশিক মুদ্রা পাঠান এবং দেশের লাখ লাখ পরিবারের জীবন-জীবিকা সচল রাখেন। অথচ তাঁদের বিদেশযাত্রা এখনো অতিরিক্ত ব্যয়, দালালচক্র, প্রতারণা ও প্রশাসনিক জটিলতামুক্ত নয়। অনেক কর্মী জমি বিক্রি করে কিংবা ঋণ নিয়ে বিদেশে গিয়েও প্রতিশ্রুত চাকরি, বেতন ও সুযোগ-সুবিধা পান না।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে সরকারি নির্ধারিত ব্যয়ের তুলনায় একজন কর্মীর অভিবাসন ব্যয় প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা বা তারও বেশি হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। অথচ নির্ধারিত ব্যয় ছিল প্রায় ৭৯ হাজার টাকা। একজন সাধারণ শ্রমিককে বিদেশে যাওয়ার জন্য এত বিপুল ঋণের বোঝা নিতে হবে কেন? মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগে সীমিতসংখ্যক এজেন্সির সিন্ডিকেট প্রতিষ্ঠার সুযোগ দেওয়া যাবে না। যোগ্য ও লাইসেন্সপ্রাপ্ত সব রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ এবং নিয়োগ ব্যয়ের স্বচ্ছ হিসাব নিশ্চিত করতে হবে।

রাশিয়ায় কর্মসংস্থান নিয়ে রাজা গোলাম রব্বানী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা রাষ্ট্রীয় পর্যায়ের প্রচারণার ভিত্তিতে নয়, বাস্তব তথ্য ও কর্মীদের নিরাপত্তা বিবেচনা করেই বিদেশে কর্মসংস্থানের সিদ্ধান্ত নিতে হবে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) অনুসন্ধানী প্রতিবেদনে বাংলাদেশি নাগরিকদের বেসামরিক চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নিয়ে সামরিক কাজে যুক্ত করার যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, প্রতিটি চাকরির চুক্তি, নিয়োগকর্তা, ভিসার ধরন, কাজের প্রকৃতি ও বেতন বাংলাদেশি কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করতে হবে। কোনো কর্মীকে তাঁর সম্মতি ছাড়া সামরিক কাজে নিয়োজিত করা যাবে না। তবে রাশিয়ায় বৈধ ও নিরাপদ বেসামরিক কর্মসংস্থানের সুযোগ বন্ধ করার পক্ষে নয় এবি পার্টি।

ইউরোপের বিভিন্ন দেশে বৈধ ভিসা ও চাকরির চুক্তি পাওয়ার পরও বিএমইটির ছাড়পত্র পেতে কর্মীদের হয়রানি ও বিলম্বের অভিযোগ তুলে তিনি বলেন, সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভাসহ ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ পাওয়া বাংলাদেশিদের অযৌক্তিক প্রশাসনিক জটিলতায় আটকে রাখা যাবে না। দেশভিত্তিক ছাড়পত্রের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র প্রকাশ, আবেদন নিষ্পত্তির নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং ছাড়পত্র প্রত্যাখ্যানের ক্ষেত্রে লিখিত কারণ জানানোর ব্যবস্থা করতে হবে।

প্রবাসীদের পাসপোর্টসংক্রান্ত জটিলতা তুলে ধরে তিনি বলেন, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের বয়সের অমিলের কারণে অনেক প্রবাসী পাসপোর্ট পেতে সমস্যায় পড়ছেন। তাঁদের ক্ষেত্রে আগের বৈধ ডিজিটাল পাসপোর্টের তথ্য ও মেয়াদের ভিত্তিতে ই-পাসপোর্ট তৈরির বিশেষ সুযোগ দিতে হবে। পাশাপাশি জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তি করে পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে এবি পার্টির পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—মালয়েশিয়াসহ সব শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া; নিয়োগ ব্যয়ের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব প্রকাশ এবং বেআইনিভাবে অর্থ আদায় বন্ধ করা; রাশিয়াসহ ঝুঁকিপূর্ণ শ্রমবাজারে নিয়োগকর্তা, চাকরির চুক্তি ও কাজের প্রকৃতি যাচাইয়ের বিশেষ ব্যবস্থা নেওয়া; ইউরোপে বৈধ চাকরি ও ভিসা পাওয়া কর্মীদের বিএমইটি ছাড়পত্র দ্রুত ও স্বচ্ছভাবে দেওয়া।

এ ছাড়া ইউরোপীয় ভিসার আবেদন ও বায়োমেট্রিক সেবা বাংলাদেশে সম্প্রসারণে কূটনৈতিক উদ্যোগ, বিদেশে প্রতারণা, বেতন না পাওয়া, পাসপোর্ট আটকে রাখা ও মানবপাচারের শিকার কর্মীদের দ্রুত আইনি সহায়তা এবং দেশে ফেরার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।

পাশাপাশি প্রবাসী কর্মীদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য সমন্বিত, সহজলভ্য ও কার্যকর ডিজিটাল ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে দলটি।

এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার বলেন, প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা শুধু অর্থনৈতিক স্বার্থের বিষয় নয়; এটি রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। নিরাপদ অভিবাসন, ন্যায়সংগত কর্মসংস্থান এবং প্রবাসীদের প্রতি রাষ্ট্রীয় জবাবদিহি প্রতিষ্ঠায় সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি

আপডেট সময় ০৬:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬