ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ১০ কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার ২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩ ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চক্রান্তের অভিযোগ, এম. আর. এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদন নিয়ে প্রশ্ন

আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠি

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ চত্বরে এক দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় ক্যাম্পটি শুরু হয়।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে কলেজটির অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী বলেন, গ্রীষ্ম বা শীতের তীব্রতা কিংবা অর্থাভাবে যারা চোখের সাধারণ চিকিৎসা বা ছানি অপারেশন করাতে পারছেন না, এলাকার এমন দুস্থ ও অসহায় মানুষের দোরগোড়ায় আধুনিক চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের মহৎ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় এমটিবি ফাউন্ডেশন, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং সংশ্লিষ্ট সব সংগঠনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

এমটিবি ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, নওগাঁর সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় ক্যাম্পটি পরিচালিত হয়। এ ছাড়া ক্যাম্পে আগত রোগীদের সেবায় বিশেষ সংযোজন হিসেবে ব্র্যাকের সহায়তায় যক্ষ্মা রোগী শনাক্তের জন্য কফ পরীক্ষার ব্যবস্থা করা হয়।

ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিল প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র, প্রজন্ম পাঠাগার, প্রজন্মের মেলা, প্রশিপ, রহমান স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স। এ ছাড়া অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে প্রজন্মের আলো, প্রজন্ম টিভি ও প্রগতিশীল শিক্ষা পরিষদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠি

আপডেট সময় ০৫:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬