ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ১০ কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার ২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩ ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চক্রান্তের অভিযোগ, এম. আর. এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদন নিয়ে প্রশ্ন
ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত

মামলা তুলে নিতে তরুণীকে হুমকির অভিযোগ দয়াল কুমার বড়ুয়ার বিরুদ্ধে

ধর্ষণ মামলা তুলে নিতে এক তরুণীকে হুমকি ও নানাভাবে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে বাংলাদেশ কল্যাণ পার্টির নেতা ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দয়াল কুমার বড়ুয়ার বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই তাঁকে মামলা প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে। এতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন ওই তরুণী।

অভিযোগ অনুযায়ী জানা গেছে, গত বছরের ২৩ অক্টোবর বিমানবালা হিসেবে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি আইটি প্রতিষ্ঠানে ওই তরুণীকে ডেকে নেন দয়াল কুমার বড়ুয়া। চাকরির আশায় সেখানে গিয়ে তিনি যৌন নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ঘটনার পরদিন তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের সাতকানিয়া থেকে দয়াল কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ওই তরুণী।

ঘটনার প্রায় দেড় মাস পর, গত ২ ডিসেম্বর ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ। তবে বর্তমানে জামিনে রয়েছেন মামলার আসামি দয়াল কুমার বড়ুয়া।

ভুক্তভোগীর অভিযোগ, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন প্রকাশের পর থেকেই মামলা তুলে নিতে তাঁকে বিভিন্নভাবে হুমকি ও প্রলোভন দেখানো হচ্ছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মামলার সুষ্ঠু বিচার চান ভুক্তভোগী।

মামলার বাদীকে হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে দয়াল কুমার বড়ুয়া বলেন, আমার সঙ্গে বাদীর কোনো দিন আগে-পরে সাক্ষাৎ হয়নি। একবার হয়েছিল কোর্টে। মামলার বিষয়ে তিনি বলেন, মামলা কোর্টে চলছে, এই বিষয়ে উকিল বলতে পারবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত

মামলা তুলে নিতে তরুণীকে হুমকির অভিযোগ দয়াল কুমার বড়ুয়ার বিরুদ্ধে

আপডেট সময় ০৫:৫৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬