চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় গোহালবাড়ীহাট প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলার গোহালবাড়ী গ্রামের মরহুম মজিবর রহমান চেয়ারম্যানের ছেলে, বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. মখলেসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানি ব্যবসাপ্রতিষ্ঠান পয়েন্টার সু লিমিটেডের প্রেসিডেন্ট ইয়ামাগুচি রিয়োজি (Mr. Yamaguchi Ryoji), জাপানি ব্যবসায়ী ইয়োশিয়াকি শিমা (Mr. Yoshiaki Shima) এবং প্রধান অতিথির সহোদর ভাই মো. মুশফিকুর রহমান লাকি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোহালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মুনসুর আলী। অনুষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান আলী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সব শিক্ষার্থীর হাতে ব্যাগ ও ছাতা তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। এ সময় প্রধান অতিথি ও উপস্থিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।
এম.এস.আই. শরীফ-ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 























