ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে টিভি উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ১০ কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার ২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩ ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে আইনি নোটিশ, দেওলিয়া হচ্ছেন অনন্ত জলিল?

ব্যবসায়িক সাম্রাজ্যে বড় ধরনের সংকটে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্ত। শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধ করতে না পারায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তার মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান।

এতে কর্মহীন হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক। ব্যবসা টিকিয়ে রাখতে বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেও সাড়া পাননি তিনি। এমনকি কারখানা ভাড়া দেওয়ার চেষ্টা করেও সফল হননি।

এর মধ্যেই ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

ব্যাংকের পাঠানো নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। তবে গত ২ নভেম্বর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।

নোটিশে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার উল্লেখ করা হয়েছে।

ব্যাংকের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনাকালে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসায়িক কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে।

অন্যদিকে, গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন তিনি।

এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে ব্যবসা শুরু করেন অনন্ত জলিল। এরপর ধীরে ধীরে গড়ে তোলেন একাধিক শিল্পপ্রতিষ্ঠান। ২০১০ সালে চলচ্চিত্রে নাম লেখানোর পর স্ত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে নিয়ে অভিনয় করেন ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমায়। পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড।

অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যবসা টিকিয়ে রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেছেন এই ব্যবসায়ী। এ নিয়ে একাধিক চীনা উদ্যোক্তার সঙ্গেও আলোচনা করেছিলেন তিনি। তবে কোনো পক্ষ থেকেই আশানুরূপ সাড়া মেলেনি। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েও সফল হতে পারেননি।

চলচ্চিত্রে সময় দেওয়ার কারণেই কি ব্যবসায়িক সাম্রাজ্যে এই সংকট তৈরি হয়েছে? এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি অনন্ত জলিল। তার ভাষ্য, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে ব্যবসায়িকভাবে এই সংকটে পড়েছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে টিভি উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে আইনি নোটিশ, দেওলিয়া হচ্ছেন অনন্ত জলিল?

আপডেট সময় ০৪:৫০:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬