ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে টিভি উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ১০ কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার ২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩ ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

শেখ হাসিনাকে বিমানে নয়, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ২৪ মিনিটে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’

মূলত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন তাঁর আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা বাংলাদেশের দিল্লি দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি দিয়েছেন।

চিঠিতে তাঁরা লিখেছেন, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এ অবস্থায় তাঁদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে তাঁর আবেদনগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়।

এদিকে, শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফিরতে চান। তাঁর দলের সহযোগীরাও জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কীভাবে দেখছেন—এমন প্রশ্নের জবাবে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, ‘আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, যে মানুষ গণহত্যা করেছে এবং তোপের মুখে দেশ ছেড়ে পালিয়েছে, সে (শেখ হাসিনা) যদি দেশে আসতে চায়, তাহলে তাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই নিয়ে আসতে হবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে টিভি উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক

শেখ হাসিনাকে বিমানে নয়, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৩:৩৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬