ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি ৯৩ বর্ষী অলড্রিনের বিয়ে

বয়স কেবলই সংখ্যা মাত্র! সেটাই যেন হাতে-কলমে প্রমাণ করে দিলেন মার্কিন মহাকাশচারী বাজ অলড্রিন। নিজের ৯৩তম জন্মদিনে দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। 

স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) টুইট করে বিয়ের খবর জানিয়েছেন তিনি। ১৯৬৯ সালে ইতিহাসে প্রথমবার চাঁদে পা রেখেছিলেন তিনি মহাকাশচারী। অ্যাপেলো ১১ মিশনের তিন মহাকাশচারীর মধ্যে অন্যতম বাজ অলড্রিন ওরফে এডুইন অলড্রিন। তিনি দ্বিতীয় মানুষ হিসেবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিলেন। নিজের ৯৩তম জন্মদিনে প্রেমিকা ড আনসা ফওরের সঙ্গে বিয়ে সেরে ফেললেন। এ উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়ছিল।

টুইটারে বিশেষ দিনটির কথা উল্লেখ করে অলড্রিন লেখেন, ৯৩তম জন্মদিনে মহাকাশের কিংবদন্তি সম্মানে সম্মানিত করা হলো। আমার দীর্ঘদিনের প্রেমিকার ড. আনসা ফওরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। বিয়ে উপলক্ষে লস অ্যাঞ্জেলস ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুবক বয়সে পালিয়ে বিয়ে করার মতো উত্তেজনা অনুভব করছি।

এর আগে তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অলড্রিন। ভেঙেছে তিনটি দাম্পত্যই। শেষপর্যন্ত দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অলড্রিন। তার নতুন জীবনের শুরু পরই শুভেচ্ছায় ভাসছেন অলড্রিন দম্পতি। টুইটারে তাদের শুভেচ্ছা জানিয়ে নেটিজেনরা লেখেন, আপনি তো চাঁদে পৌঁছে গিয়েছেন। কেউ কেউ লিখেছেন, শুভেচ্ছা। ৯৩ বছরে নতুন জীবন শুরু করলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি ৯৩ বর্ষী অলড্রিনের বিয়ে

আপডেট সময় ১২:৩২:২২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩