ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে কালীপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চোলাইমদসহ গ্রেপ্তার ১ স্ত্রী-পরিবারের নামে বিপুল অবৈধ সম্পদ গড়েছেন কাস্টমস কর্মকর্তা ইরফান আলী কালিহাতীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুজন সাহা গ্রেপ্তার আদিতমারীতে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে বিরোধ, দুই নারীকে পিটিয়ে জখমের অভিযোগ বরিশাল বিআরটিএতে সৌরভ সাহার ঘুষ বাণিজ্য, ১১ বছরে অর্ধশত কোটি টাকার সম্পদ বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি আহ্বান কাল শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, টিভি ও অনলাইনে দেখবেন যেভাবে শরীরগঠন ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি, সভাপতি হাবিব উল্ল্যাহ ডন হত্যাচেষ্টা মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য আটক

নাটোরের লালপুরে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা, বেটিং পরিচালনা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে লালপুর থানা-পুলিশ।

লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. আ. জলিল সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সের সহায়তায় ৪ নভেম্বর ২০২৬ তারিখ ভোর ৫টা ৫ মিনিটে লালপুর থানাধীন মহারাজপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালান। ওই এলাকার মো. পলাশ আহমেদ ওরফে পানা (৩০), পিতা মো. ইসমত হোসেন ওরফে টুনুর টিনশেড ভবনের উত্তরমুখী ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন:

  1. মো. মারুফ আলী ওরফে সিজান (১৯), পিতা মৃত আ. মালেক, সাং মমিনপুর।

  2. মো. ইমন ইসলাম (২২), পিতা মৃত রাসেম ইসলাম, সাং মহোরকয়া পশ্চিমপাড়া, থানা লালপুর, জেলা নাটোর।

অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ২৪টি সিম কার্ড এবং প্রতারণার অর্থ দিয়ে কেনা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারা এবং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ১৯ ও ২৭ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। ৪ নভেম্বর ২০২৬ তারিখে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও আইডি হ্যাক করে প্রতারণা করে আসছিল। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালপুরে কালীপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য আটক

আপডেট সময় ০৫:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬