ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, ভাঙা ঘরে মানবেতর জীবন পরীমণির সঙ্গে কী ঘটেছিল, জানালেন হেনস্তার শিকার সেই সাংবাদিক! সীমান্তের কাঁটাতারে ৫০ বছর ধরে বিচ্ছিন্ন বাবা-মেয়ে, দেখা হলো শেষ বিদায়ে এক্সপ্রেসওয়ের ক্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রকৌশলীর, পিতৃহারা শিশুর দায়িত্ব নেবে কে? অনিয়ম-দুর্নীতি-করদাতাদের সাথে আঁতাত, সবকিছুতেই সর্বেসর্বা কর কমিশনার মুরাদ পবিত্র মদিনা লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রামে রেলের ৬৫ লাখ টাকার দরপত্র জালিয়াতির তদন্তে গড়িমসি, সময়সীমা জানেন না জিএম বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র: স্পিকার বরিশাল বিআরটিএতে সৌরভ সাহার দাপট, দালাল সিন্ডিকেটে জমজমাট লাইসেন্স বাণিজ্য ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র পদে নতুন আশার আলো সালাউদ্দিন তিতু

১৪ গোল করে চ্যাম্পিয়ন্স লিগে তরুণদের শীর্ষে ইয়ামাল

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৫২২ বার পড়া হয়েছে

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বার্সেলোনার স্প্যানিশ তরুণ তারকা লামিন ইয়ামাল। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তরুণ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি গড়েছেন তিনি। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে করা গোলটি তাকে এই রেকর্ডের মালিক করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের মাঠে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ১৯ বছর বয়সী ইয়ামাল। এই গোলের মধ্য দিয়ে প্রতিযোগিতাটিতে তরুণ বয়সে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৪-তে।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তরুণ বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ১৩টি গোল করেছিলেন তিনি। ইয়ামালের ১৪তম গোলের সুবাদে এমবাপ্পেকে ছাড়িয়ে গেলেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড। তরুণ বয়সে চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা ছিল ১০।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, ভাঙা ঘরে মানবেতর জীবন

১৪ গোল করে চ্যাম্পিয়ন্স লিগে তরুণদের শীর্ষে ইয়ামাল

আপডেট সময় ০৩:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬