ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল কাস্টমসে রাজস্ব কর্মকর্তা শফিকুলের দাপটে জিম্মি ব্যবসায়ীরা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বিআরটিএ রাজশাহী কার্যালয়ে এডি শাহজাহানের দালাল সিন্ডিকেটের দাপট ফের গুরুত্বপূর্ণ পদে ওবায়দুল কাদেরের সহযোগী প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান জ্যাক স্প্যারোর গল্পের শেষটা সুন্দর করতে চান জনি ডেপ নারী ক্রিকেটারদের অভিযোগ শুনবে বিসিবির স্বাধীন কমিটি পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হচ্ছেন আব্দুল এল সায়েদ সিভিল এভিয়েশনের আমিরের ২০০ কোটি টাকার অবৈধ সম্পদ, নেপথ্যে সোনা চোরাচালানের অভিযোগ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্তের সিদ্ধান্ত

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ করবে নিম্নতম মজুরি বোর্ড। তবে শ্রমিকেরা নতুন মজুরি পাবেন আগামী জানুয়ারি থেকে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা।

সভা শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন হলে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বাড়তি টাকা পাবেন শ্রমিকেরা।

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের দাবি-দাওয়া লিখিত আকারে উপস্থাপন করবেন। ডিসেম্বরের মধ্যেই মজুরি কাঠামো নির্ধারণ ও কার্যকর করা হবে এবং জানুয়ারি থেকে শ্রমিকেরা নতুন মজুরি পাবেন—এ বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার।

প্রথমে মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছিল সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। আজ এক প্রজ্ঞাপনে তাঁকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয় জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশিল্পের শ্রমিকেরা গত সপ্তাহে বিক্ষোভ শুরু করেন। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে সেই বিক্ষোভ গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার-আশুলিয়া ও মিরপুরে ছড়িয়ে পড়ে। আজও এসব এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনাপোল কাস্টমসে রাজস্ব কর্মকর্তা শফিকুলের দাপটে জিম্মি ব্যবসায়ীরা

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্তের সিদ্ধান্ত

আপডেট সময় ০৩:০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬