ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গরুকে ‘বিশ্বমাতা’ আখ্যা দিয়ে তিনজনের যাবজ্জীবন দিলেন আদালত চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আনা ১০ কনটেইনার তামাক আটক তাহসিফের মৃত্যুর প্রকৃত ঘটনা প্রকাশের দাবি নাহিদ ইসলামের শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি সহপাঠীদের আত্রাইয়ে চাহিদামতো সার না পেয়ে ইউএনওর দপ্তরে কৃষকদের ভিড় সাবেক এমপি শম্ভুর ৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ, কর নথি জব্দের নির্দেশ পটুয়াখালীতে ৭ দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের আন্তর্জাতিক কোর্স সম্পন্ন

নীলফামারীর ডোমারে জমি নিয়ে বিরোধ, মারধরের অভিযোগে এজাহার

নীলফামারীর ডোমার থানায় জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে মারধর, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে একটি লিখিত এজাহার দাখিল করা হয়েছে। ভুক্তভোগী মো. আলী হোসেন (৩২) বাদী হয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর এ অভিযোগ দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, ডোমার উপজেলার উত্তর মটকপুর (ডাঙ্গাপাড়া) গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে মো. আলী হোসেনের সঙ্গে একই এলাকার মো. তাইজুল ইসলাম, মো. ইউনুস আলী, মো. রকি, মো. তরিকুল ইসলাম, মো. মনি আকতার, মোতালেব হোসেনসহ অন্যান্য বিবাদীর দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমাসংক্রান্ত বিরোধ চলে আসছিল।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৯ অক্টোবর দুপুর আনুমানিক আড়াইটার দিকে পূর্বশত্রুতার জেরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে লাঠি, সোটা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালান। এ সময় হামলাকারীরা বাদীর বসতঘরের দরজা ভাঙচুর করেন এবং তাঁর স্ত্রী মোছা. লিপি বেগমকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন। এ ছাড়া বাদীর স্ত্রীর গলা থেকে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।

আহতদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন থাকায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন বাদী। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গরুকে ‘বিশ্বমাতা’ আখ্যা দিয়ে তিনজনের যাবজ্জীবন দিলেন আদালত

নীলফামারীর ডোমারে জমি নিয়ে বিরোধ, মারধরের অভিযোগে এজাহার

আপডেট সময় ০৫:৩৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬