ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণপূর্তের মোয়াজ্জেমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএ নারীকাণ্ডে বরখাস্ত সেই আরিফকে অন্য বিভাগে পদায়ন চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ বড়লেখায় সড়ক দুর্ঘটনা রোধে নিসচার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড অন্যের হাত ধরে উধাও স্ত্রী, প্রবাসী বললেন-কাবাঘরে গিয়ে বিচার দিবো মুক্তিযোদ্ধা কোটা নিয়ে জালিয়াতির অভিযোগ, ৩ কর্মকর্তা এবার ওএসডি রংপুর-সৈয়দপুর মহাসড়কে বাস উল্টে হেলপার নিহত, আহত ২০

দুর্নীতির অভিযোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই প্রকৌশলীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫৬৬ বার পড়া হয়েছে

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) দুই প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ অভিযোগ খতিয়ে দেখতে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিতর্কিত দুই কর্মকর্তা হলেন-শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি এবং সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আবু সাঈদ আকন্দ।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উন্নয়ন-৩ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশের বিষয়ে বলা হয়-শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতিবাজ সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি ও সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আবু সাঈদ আকন্দের বিরুদ্ধে অভিযোগ। এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত পেপার কাটিংসহ বিভিন্ন তথ্য সন্নিবেশ করে অভিযোগ উত্থাপিত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে একই অভিযোগের বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান শাখা থেকে তদন্ত করা হয় বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপূর্তের মোয়াজ্জেমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ

দুর্নীতির অভিযোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই প্রকৌশলীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

আপডেট সময় ০৩:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬