ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমতলীর গাজীপুরে প্রধান শিক্ষক শাহীন মাহমুদের বিরুদ্ধে ২৬ দফা দুর্নীতির অভিযোগ বঙ্গবন্ধুর সৈনিক হুমায়ুন কবীর এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ৯ ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে, কমেছে ৫টির গণপূর্তের বিতর্কিত পদায়ন ও অনিয়মের বিষয়ে নিরপেক্ষ দাপ্তরিক তদন্তের দাবি রাউজানে গিয়াস কাদের ও গোলাম আকবরের অনুসারীদের আধিপত্যের দ্বন্দ্বে দুই বছরে ৩৫ খুন মানিক পশারীর মৃত্যু ও মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ে তদন্ত কমিটি গঠন শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই প্রকৌশলীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ বাবা হিসেবে ভিকির দায়িত্ববোধে মুগ্ধ ক্যাটরিনা নেতানিয়াহুর নতুন সরকারে দুই কট্টরপন্থিকে চান না ট্রাম্প

দুর্নীতির অভিযোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই প্রকৌশলীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫২৪ বার পড়া হয়েছে

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) দুই প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ অভিযোগ খতিয়ে দেখতে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিতর্কিত দুই কর্মকর্তা হলেন-শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি এবং সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আবু সাঈদ আকন্দ।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উন্নয়ন-৩ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশের বিষয়ে বলা হয়-শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতিবাজ সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি ও সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আবু সাঈদ আকন্দের বিরুদ্ধে অভিযোগ। এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত পেপার কাটিংসহ বিভিন্ন তথ্য সন্নিবেশ করে অভিযোগ উত্থাপিত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে একই অভিযোগের বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান শাখা থেকে তদন্ত করা হয় বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমতলীর গাজীপুরে প্রধান শিক্ষক শাহীন মাহমুদের বিরুদ্ধে ২৬ দফা দুর্নীতির অভিযোগ

দুর্নীতির অভিযোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই প্রকৌশলীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

আপডেট সময় ০৩:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬