ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণপূর্তের মোয়াজ্জেমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএ নারীকাণ্ডে বরখাস্ত সেই আরিফকে অন্য বিভাগে পদায়ন চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ বড়লেখায় সড়ক দুর্ঘটনা রোধে নিসচার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড অন্যের হাত ধরে উধাও স্ত্রী, প্রবাসী বললেন-কাবাঘরে গিয়ে বিচার দিবো মুক্তিযোদ্ধা কোটা নিয়ে জালিয়াতির অভিযোগ, ৩ কর্মকর্তা এবার ওএসডি রংপুর-সৈয়দপুর মহাসড়কে বাস উল্টে হেলপার নিহত, আহত ২০

দৌলতখানে শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বিদ্যালয়ে পাঠদান নিয়ে প্রশ্ন

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪৩ নম্বর উত্তর বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামসুল আলমের বিরুদ্ধে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত না হওয়া, বিদ্যালয় চলাকালীন সময়ে প্রাইভেট পড়ানো এবং নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, শিক্ষক শামসুল আলম নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত হন না। কখনো বিদ্যালয় চলাকালে দেরিতে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে পাঠদান শেষ না করেই চলে যান। তাঁর এমন কর্মকাণ্ডে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে সহকারী শিক্ষক মো. শামসুল আলমের সঙ্গে কথা বলা হয়। এ সময় তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করেন। তিনি বলেন, “আমাকে কেউ মিথ্যা নাটক সাজিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। আমি নিয়মিত বিদ্যালয়ে আসি, ক্লাস নিই এবং দায়িত্ব পালনে কোনো ধরনের ফাঁকি দিই না। আমি প্রাইভেট পড়াই, এটা সত্য; তবে বিদ্যালয়ের নির্ধারিত সময়ের মধ্যে নয়, বিকেলে প্রাইভেট পড়াই।”

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহেল বলেন, “শামসুল আলম স্যার নিয়মিত বিদ্যালয়ে আসেন এবং ক্লাস নেন। তিনি দায়িত্ব পালনে কোনো ফাঁকি দেন না।”

সংশ্লিষ্টদের মতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও যথাযথ পাঠদান শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অন্যতম শর্ত। তাই এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা জরুরি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপূর্তের মোয়াজ্জেমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ

দৌলতখানে শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বিদ্যালয়ে পাঠদান নিয়ে প্রশ্ন

আপডেট সময় ০১:১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬