ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর সফর হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা কেইনই ব্যালন ডি’অরের যোগ্য, বলছেন বায়ার্ন কোচ এতিম শিশুকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত ফ্রান্সে লুটপাটের ঘটনায় বামপন্থিদের দায়ী করলেন ম্যাক্রোঁ অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আলিস আল ইসলাম সৌদির হামলার পর ভারতীয় জাহাজ থেকে ১৪ জনকে উদ্ধারের দাবি হুথিদের দেবীদ্বারে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার ডিবির অভিযানে উদ্ধার ১১৭ ফোন, আইএমইআই মিলিয়ে নেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ বিআরটিএ-তে ঘুষ বাণিজ্য: নেপথ্যে মাহবুবুর-উসমান-হেমায়েত ও সাখায়াত সিন্ডিকেট

শিক্ষার আলো ছড়াতে বৈদ্যের বাজার কলেজ পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু

লালমনিরহাটে ঐতিহ্যবাহী বৈদ্যের বাজার হরিবাসর সাংস্কৃতিক কলেজ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ আসাদুল হাবিব দুলু এমপি। এ সময় কলেজটির অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ ও শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলার আশ্বাস দেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) কলেজটি পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা ফুল ও করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানায়। এ সময় কলেজের অধ্যক্ষ, পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকেরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ ছাড়া কলেজের লাইব্রেরি ও বিজ্ঞানাগার পরিদর্শন করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে আসাদুল হাবিব দুলু বলেন, “তোমরাই আমার লালমনিরহাটের ভবিষ্যৎ। তোমাদের চোখে আমি বাংলাদেশের স্বপ্ন দেখি। মাদক, জুয়া ও মোবাইলের অপব্যবহার থেকে দূরে থেকে তোমাদের মানুষের মতো মানুষ হতে হবে। তোমরা ভালো ফলাফল করো, তোমাদের পাশে আমি দুলু সব সময় আছি।”

কলেজের অধ্যক্ষ বলেন, “আমাদের এই ছোট কলেজে মাননীয় মন্ত্রী নিজে এসেছেন, এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের। আমরা আশা করি, তাঁর হাত ধরেই এই কলেজ একদিন জেলার শ্রেষ্ঠ কলেজে পরিণত হবে।”

কলেজের অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবেন বলে সূত্র জানিয়েছে।

পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর সফর

শিক্ষার আলো ছড়াতে বৈদ্যের বাজার কলেজ পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু

আপডেট সময় ০৫:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬