ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত ডিআইজির ভাড়া বাসায় ডিজে পার্টি, অনলাইনে নিবন্ধন করে যোগ দিতেন অতিথিরা আফগানদের হারিয়ে ফাইনালে ওঠার কঠিন সমীকরণে বাংলাদেশ ক্যাপ্টেন আবু সুফিয়ানকে ঘিরে অভিযোগের পাহাড়, তদন্ত চললেও পদোন্নতির উদ্যোগে ক্ষুব্ধ নাবিকেরা রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চিফ হুইপ নূরুল ইসলাম মনি গাড়িচাপায় দুই পা হারালেন অস্ট্রেলীয় এমপি শিক্ষার আলো ছড়াতে বৈদ্যের বাজার কলেজ পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু এডেনে হুথিদের হামলা, বিমানবন্দরের কাছে ধোঁয়ার কুণ্ডলী রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৮ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

শিক্ষার আলো ছড়াতে বৈদ্যের বাজার কলেজ পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু

লালমনিরহাটে ঐতিহ্যবাহী বৈদ্যের বাজার হরিবাসর সাংস্কৃতিক কলেজ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ আসাদুল হাবিব দুলু এমপি। এ সময় কলেজটির অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ ও শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলার আশ্বাস দেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) কলেজটি পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা ফুল ও করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানায়। এ সময় কলেজের অধ্যক্ষ, পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকেরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ ছাড়া কলেজের লাইব্রেরি ও বিজ্ঞানাগার পরিদর্শন করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে আসাদুল হাবিব দুলু বলেন, “তোমরাই আমার লালমনিরহাটের ভবিষ্যৎ। তোমাদের চোখে আমি বাংলাদেশের স্বপ্ন দেখি। মাদক, জুয়া ও মোবাইলের অপব্যবহার থেকে দূরে থেকে তোমাদের মানুষের মতো মানুষ হতে হবে। তোমরা ভালো ফলাফল করো, তোমাদের পাশে আমি দুলু সব সময় আছি।”

কলেজের অধ্যক্ষ বলেন, “আমাদের এই ছোট কলেজে মাননীয় মন্ত্রী নিজে এসেছেন, এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের। আমরা আশা করি, তাঁর হাত ধরেই এই কলেজ একদিন জেলার শ্রেষ্ঠ কলেজে পরিণত হবে।”

কলেজের অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবেন বলে সূত্র জানিয়েছে।

পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত ডিআইজির ভাড়া বাসায় ডিজে পার্টি, অনলাইনে নিবন্ধন করে যোগ দিতেন অতিথিরা

শিক্ষার আলো ছড়াতে বৈদ্যের বাজার কলেজ পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু

আপডেট সময় ০৫:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬