ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা কেইনই ব্যালন ডি’অরের যোগ্য, বলছেন বায়ার্ন কোচ এতিম শিশুকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত ফ্রান্সে লুটপাটের ঘটনায় বামপন্থিদের দায়ী করলেন ম্যাক্রোঁ অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আলিস আল ইসলাম সৌদির হামলার পর ভারতীয় জাহাজ থেকে ১৪ জনকে উদ্ধারের দাবি হুথিদের দেবীদ্বারে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার ডিবির অভিযানে উদ্ধার ১১৭ ফোন, আইএমইআই মিলিয়ে নেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ বিআরটিএ-তে ঘুষ বাণিজ্য: নেপথ্যে মাহবুবুর-উসমান-হেমায়েত ও সাখায়াত সিন্ডিকেট বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, বাঁচলেন বাবা

এডেনে হুথিদের হামলা, বিমানবন্দরের কাছে ধোঁয়ার কুণ্ডলী

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার (২১ অক্টোবর) হুথিরা সরকার নিয়ন্ত্রিত এডেনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সংবাদমাধ্যম আলজাজিরার এক সাংবাদিক এডেন থেকে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। একই তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা জানান, ক্ষেপণাস্ত্র হামলার পর এডেন বিমানবন্দরের কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। বিমানবন্দরটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। রাজধানী সানা হুথিদের দখলে থাকায় ইয়েমেন সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে। গত সপ্তাহেও এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুথিরা।

আলজাজিরার সাংবাদিক মহা আলী জানিয়েছেন, হুথিরা এডেন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে হামলার তথ্য জানিয়ে বলেন, তাঁদের যোদ্ধারা এডেনের বদর ক্যাম্পে ইয়েমেনি বাহিনীর সামরিক অভিযান পরিচালনাকেন্দ্র লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন। তিনি দাবি করেন, হামলাটি ছিল নির্ভুল এবং লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা

এডেনে হুথিদের হামলা, বিমানবন্দরের কাছে ধোঁয়ার কুণ্ডলী

আপডেট সময় ০৪:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬