ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পঞ্চগড়ে ৩৬ পূজামণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও উপহার বিতরণ

পঞ্চগড় সদর উপজেলা ও পঞ্চগড় পৌরসভার ৩৬টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও বস্ত্র উপহার দেওয়া হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির সদস্য মো. শফিউজ্জামান পাটোয়ারী রুবেল ও সোয়েব আলী সবুজ, পঞ্চগড় জেলা মহিলা দলের সহসভাপতি জেবুন নেহার, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ বলেন, “পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে আমরা আপনাদের মাঝে এসেছি। আপনারা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে সদর উপজেলা ও পঞ্চগড় পৌরসভার প্রতিটি দুর্গাপূজামণ্ডপে ১০ হাজার টাকা ও বস্ত্র উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতে সনাতন ধর্মাবলম্বীরা যেন আরও বৃহৎ পরিসরে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে বর্তমান সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

পঞ্চগড়ে ৩৬ পূজামণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও উপহার বিতরণ

আপডেট সময় ১১:৩৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬