ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

দুবার কথা রাখেননি পর্তুগিজ কোচ জেসুস, দাবি রোনালদোর

  • ক্রাড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

কোচ জর্জে জেসুসের বিরুদ্ধে দুবার কথা না রাখার অভিযোগ তুলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে খেলানোর বিষয়ে কোচ প্রতিশ্রুতি ভঙ্গ করার পরই সমস্যার শুরু হয় বলে দাবি করছেন তিনি। পরে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেওয়ার যে সমঝোতা হয়েছিল, সেটিও জেসুস রাখেননি বলে অভিযোগ রোনালদোর।

ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে পর্তুগালের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পুরো ঘটনা নিয়ে দীর্ঘ বিবৃতিতে নিজের অবস্থান তুলে ধরেছেন ৪১ বছর বয়সী রোনালদো।

রোনালদোর দাবি, জেসুসের সঙ্গে তার একটি পরিকল্পনা হয়েছিল। সেখানে ঠিক করা হয়েছিল, শারীরিক সক্ষমতা ঠিক রাখতে নরওয়ে ও ডেনমার্ক—দুই ম্যাচেই তিনি খেলবেন না। কিন্তু নরওয়ের বিপক্ষে ম্যাচের দিন কোচ সিদ্ধান্ত বদলে তাকে ৩০ মিনিট খেলানোর কথা জানান।

রোনালদো বলেন, ‘সবাই জানে এরপর কী হয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আমি ওয়ার্মআপ করেছি, মিনিটগুলো পার হতে দেখেছি, কিন্তু আমাকে মাঠে নামানো হয়নি। ম্যানেজার আমার সঙ্গে করা কথা রাখেননি।’

এরপর বিষয়টি নিয়ে জেসুসের সঙ্গে আরেকটি বৈঠক হয়। সেখানে রোনালদোর ক্লাব আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর সিমাও কুতিনহোও উপস্থিত ছিলেন বলে জানান পর্তুগিজ তারকা।

রোনালদোর ভাষ্য অনুযায়ী, পরবর্তী সংবাদ সম্মেলনে ঘটনার ব্যাখ্যা কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে একটি সমঝোতাও হয়েছিল। এ জন্য আট দফার একটি নথি তৈরি করা হয়। সেখানে বলা হয়েছিল, রোনালদো কখনো খেলার সময় দাবি করেননি, কোচের সিদ্ধান্তকে তিনি সম্মান করেছেন এবং তাকে ওয়ার্মআপ করিয়ে মাঠে না নামানোর বিষয়টি কোচের ভুল ছিল।

তবে রোনালদোর দাবি, জেসুস সংবাদ সম্মেলনে যে বক্তব্য দেন, সেটির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে হওয়া আলোচনার কোনো মিল ছিল না।

‘এটি দ্বিতীয়বার, যখন তিনি আমার সঙ্গে করা কথা রাখেননি। আর কোনো প্রতিশ্রুতি ভঙ্গের অপেক্ষা না করে আমি জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

দুবার কথা রাখেননি পর্তুগিজ কোচ জেসুস, দাবি রোনালদোর

আপডেট সময় ০১:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬