ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন আমবাড়ী বাজারে নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে মোস্তফাপুর ইউনিয়নের সাধারণ নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের পুরোনো কার্যালয় ১ নম্বর ওয়ার্ডে ছিল। ইউনিয়নের ঐতিহ্য, ভৌগোলিক অবস্থান ও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা বিবেচনায় নতুন ভবন পূর্বের স্থানেই নির্মাণ করা উচিত। আমবাড়ী বাজারে ভবন নির্মাণ করা হলে ইউনিয়নের দূরবর্তী এলাকার বাসিন্দাদের সরকারি সেবা নিতে অতিরিক্ত দুর্ভোগ পোহাতে হবে। বিশেষ করে নারী, বয়স্ক ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য এ স্থানান্তর ভোগান্তি বাড়াতে পারে।

মানববন্ধনে বক্তব্য দেন মাসুদ রানা বাবু মাস্টার, কৃষক দলের সভাপতি মমতাজ আলী মন্ডল, অধ্যাপক আমান আলী, আবু সাঈদ মন্ডল, মোস্তফাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আজাহার আলী নয়ন, হাফেজ আজিজুর রহমান সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের স্থান পরিবর্তনের আগে স্থানীয় জনগণের মতামত ও জনস্বার্থ বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে ভবন স্থানান্তরের বিষয়ে সরকারি অনুমোদন, প্রশাসনিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট সিদ্ধান্তের যৌক্তিকতা যাচাই করে প্রয়োজনীয় তদন্তের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে মোস্তফাপুর ইউনিয়নের ঐতিহ্য রক্ষা, সাধারণ মানুষের সেবাপ্রাপ্তির সুবিধা এবং জনস্বার্থ বিবেচনায় ১ নম্বর ওয়ার্ডের পূর্বের স্থানেই নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের দাবি জানানো হয়।

আয়োজকরা জানান, জনস্বার্থের বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবন নির্মাণের স্থান পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে—এটাই তাদের প্রত্যাশা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আপডেট সময় ০৮:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬