ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা

বরগুনার পাথরঘাটায় এক গৃহবধূকে ধ*র্ষণ করে ভিডিও ধারণ এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ।

৭ অক্টোবর (বুধবার) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি অভিযোগটি আমলে নিয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার রুজুর নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন পাথরঘাটা উপজেলার ছোট পাথরঘাটা গ্রামের মোস্তফার ছেলে মো. আবু বক্কর (৩০) ও তাঁর সহযোগী আবদুল হালিম প্যাদার ছেলে মো. আল মামুন (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ঢাকায় ব্যবসা করেন। তিনি শিশু সন্তানকে নিয়ে বাড়িতে থাকেন। প্রতিবেশী আবু বক্কর বিভিন্ন সময় তাঁকে অনৈতিক প্রস্তাব দিতেন বলে অভিযোগ করেন ওই নারী। বিষয়টি আবু বক্করের স্বজনদের জানিয়ে দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে আবু বক্কর তাঁর সহযোগী আল মামুনকে নিয়ে ওই গৃহবধূর বাড়িতে যান। একপর্যায়ে কৌশলে ঘরে প্রবেশ করেন আবু বক্কর। পরে তাঁকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ সময় আল মামুন জানালার বাইরে থেকে ঘটনার ভিডিও ধারণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গৃহবধূর অভিযোগ, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। পরে আবু বক্কর বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে তাঁকে ফোন করে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

পরে বিষয়টি স্বামীকে জানালে তাঁর অনুমতি নিয়ে আদালতে মামলা করেন ওই গৃহবধূ।

অভিযুক্ত আবু বক্করের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা সিপু বলেন, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ‍হবে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা

আপডেট সময় ০৭:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬