ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাসপোর্ট কর্মকর্তা আইয়ুব আলী ও স্ত্রীর বিরুদ্ধে ৪০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ আত্রাইয়ে প্রয়াত বিএনপি নেতা বেশারতুল্যার শোকসভা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে একই সঙ্গে দুই শিশুর মৃত্যু মুরাদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬ ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয় অবৈধ বালু উত্তোলনের খবর প্রকাশ করায় গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলা গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ইলন মাস্কের সঙ্গে বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা ছাত্রলীগ নেতা ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার আ.লীগ নেতা বাবা জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ট্রাম্পের আয়োজনে নৈশভোজে অংশ নেন তাঁরা। হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া ছবিটি আজ শনিবার প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেন। তাঁদের অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে ছবিটি প্রকাশ করা হয়।

গত ২২ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা অংশ নেন।

প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর সহকারী প্রেসসচিব কে এম নাজমুল হক। তিনি সংবাদমাধ্যমকে বলেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের কোনো ফটোগ্রাফার ছিলেন না। এ কারণে ছবি পেতে কিছুটা সময় লেগেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাসপোর্ট কর্মকর্তা আইয়ুব আলী ও স্ত্রীর বিরুদ্ধে ৪০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

আপডেট সময় ০৯:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬