ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভ্যাট রিটার্ন দাখিলে আসছে নতুন নিয়ম সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব রাড্ডা ক্লিনিক যারা দখল করেছিল, তারাই এসে এখন পরিষ্কার করছে: আসিফ মাহমুদ তাড়াইলে ৯৫ হাজার টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস অভিষেককে নিয়ে অমিতাভের খোলা চিঠি মেহেরপুরে ফারুক বাহিনীর জমি দখল-চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযান, ১০ জন গ্রেফতারের পর আদালতে প্রেরণ জাতীয় দলের দুই অধিনায়ক কেন আইকন নন, ব্যাখ্যা দিলেন তামিম পঞ্চগড়ে ডেঙ্গু ওয়ার্ডে মশারি আলমারিতে, রোগীর বিছানায় নেই

ভারি বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তর প্রদেশ, নিহত ৫৬

ভারতের উত্তর প্রদেশে টানা ৬০ ঘণ্টার ভারি বৃষ্টিতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪৬ জন। এ ছাড়া ১০৭টি পশু মারা গেছে এবং ১ হাজার ২১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজ্য সরকারের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি সীতাপুরে-সেখানে সাতজন। এরপর লখিমপুর খেরি, বাহরাইচ ও বালরামপুরে পাঁচজন করে এবং অযোধ্যা ও গোরখপুরে চারজন করে মারা গেছেন।

পশুর মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি হারদইয়ে-২৮টি। সীতাপুরে ১৬টি, কন্নৌজে ১৪টি, বাহরাইচ ও কানপুর দেহাতে সাতটি করে এবং উন্নাওয়ে ছয়টি পশু মারা গেছে। বাড়িঘরের ক্ষয়ক্ষতিতে এগিয়ে হারদই। সেখানে ২৭২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে জানা গেছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বান্দায় ২২৭ দশমিক ৬ মিলিমিটার, ফতেহগড়ে ২২৪, বাহরাইচের নানপাড়ায় ২১৭, হারদইয়ে ২১৪ এবং কন্নৌজে ২০৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। লখনউসহ বিভিন্ন জেলায় ব্যাপক জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যাঞ্চল ও তেরাই এলাকায় বিচ্ছিন্নভাবে অতিভারি বৃষ্টির পাশাপাশি আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে।

এদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব জলাবদ্ধতার জন্য রাজ্য সরকারের সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে তিনি গঙ্গা এক্সপ্রেসওয়ের জলাবদ্ধতা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

অন্যদিকে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়ার জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভ্যাট রিটার্ন দাখিলে আসছে নতুন নিয়ম

ভারি বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তর প্রদেশ, নিহত ৫৬

আপডেট সময় ০৬:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬