ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাড়াইলে ৯৫ হাজার টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস অভিষেককে নিয়ে অমিতাভের খোলা চিঠি মেহেরপুরে ফারুক বাহিনীর জমি দখল-চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযান, ১০ জন গ্রেফতারের পর আদালতে প্রেরণ জাতীয় দলের দুই অধিনায়ক কেন আইকন নন, ব্যাখ্যা দিলেন তামিম পঞ্চগড়ে ডেঙ্গু ওয়ার্ডে মশারি আলমারিতে, রোগীর বিছানায় নেই গোবিন্দপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, পিস্তলসহ আটক দুইজন চীনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর বড়লেখায় নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযান, ১০ জন গ্রেফতারের পর আদালতে প্রেরণ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবন ও জনউপদ্রব বা মাতলামির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) থানার পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন, এসআই মো. রফিকুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর-আল আহসান ও এএসআই মো. মুছা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী এলাকার শাহীন মিয়া (৩৫), গঙ্গানগরের মিজান ভান্ডারী (৫২), চারিপাড়া এলাকার সাকিবুল হাসান (১৯), মো. সজীব (১৯) ও মো. তোফাজ্জল (২১)। এছাড়া পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার গাজীপুর এলাকার মো. আল-আমিন (২২) ও মো. শাকিল (২২) এবং সিলেটের বিশ্বনাথ উপজেলার জাহারগাঁও এলাকার রুমেল খাঁ (৩৬), কামালপুরের বাবুল মিয়া (৩৪) ও পশ্চিম চান্দশির কাপনের মো. তুহিন মিয়া প্রকাশ শামীম মিয়াকে (৩১) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আসামিরা জনসম্মুখে মাদকসেবন করে মাতলামি করার মাধ্যমে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করছিলেন। দ্রুত বিচার ও আইনগত নিষ্পত্তির জন্য তাঁদের সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “মাদকসেবন ও মাতলামির অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাড়াইলে ৯৫ হাজার টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযান, ১০ জন গ্রেফতারের পর আদালতে প্রেরণ

আপডেট সময় ০৮:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬