ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে : প্রতিমন্ত্রী ইশরাক ইয়াবা উদ্ধারের পর থানা ঘেরাও, চাপের মুখে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অভিযোগ জমি বিরোধে রাতের আঁধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী বাঞ্ছারামপুর পৌরসভায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গ্রিসে ভবন ধসে ৬ জনের মৃত্যু বিআরটিএ কর্মকর্তা সুব্রত দেবনাথের বিরুদ্ধে শত কোটি টাকার অনিয়মের অভিযোগ এনবিআরের ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ওলামা দলের বিক্ষোভ

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে এবং ১৭ বছরের এ জঞ্জাল থেকে বের হতে প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, আমাদের এত যুদ্ধ, এত লড়াই, এত সংগ্রাম, এত আন্দোলন। এরপরও অভাব-অনটন থেকে আমরা বের হতে পারছি না। এর মধ্যে ১৭ বছরের অরাজনৈতিক পরিবেশ ও অগণতান্ত্রিক পরিবেশ আমাদের আঁকড়ে ধরে রেখেছিল। আমার-আপনার জীবন থেকে ১৭ বছর কেড়ে নিয়েছে। ১৭ বছরের ট্রেন্ড ১৭ দিনে শেষ করে দেব, ৭ মাসে শেষ হয়ে যাবে—এটা মনে করা বা বলা ঠিক হবে না।

দীর্ঘদিনের জঞ্জাল থেকে বের হতে আমাদের অনেক শ্রম দিতে হচ্ছে, ত্যাগ স্বীকার করতে হচ্ছে। যার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ১২-১৩-১৪-১৫ ঘণ্টা সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন। আমরাও সেভাবে সমন্বয় করছি এবং তাঁর হাতকে শক্তিশালী করছি।

তিনি আরও বলেন, ১৭ বছর আমরা অনেক কিছু হারিয়েছি, শিক্ষা বিস্তারকে হারিয়েছি, চাকরির বয়স হারিয়েছি, সমাজকে হারিয়েছি, সমাজকে কিছু দিতে পারিনি, পরিবারকে হারিয়েছি। দেশের জন্য কিছু করার, দেশকে কিছু দেওয়ার সেটাও আমরা হারিয়েছি। এখান থেকে মুক্ত হওয়ার জন্য অনেক লড়াই-সংগ্রাম করতে হয়েছে। এই জেনারেশন, তারা সর্বশেষ ১৭ বছরের সঙ্গে আমাদের সঙ্গে যোগ হয়েছে। এরা জুলাই আন্দোলন করেছে, মেধার জন্য লড়াই করেছে, কোটার বিরুদ্ধে সংগ্রাম করেছে।

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে : প্রতিমন্ত্রী ইশরাক

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

আপডেট সময় ০৭:৪২:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬