ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক দুলাল বিশ্বাসকে মামলা থেকে অব্যাহতির দাবিতে মানববন্ধন লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন নিউগিনি প্রোপার্টিজের মালিক নাজিমুদ্দিনের বিরুদ্ধে আগেও ছিল জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল: মুক্তিযুদ্ধমন্ত্রী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ কুমিল্লায় ঝোপের নিচে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার ভারি বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তর প্রদেশ, নিহত ৫৬ মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি হয়ে ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী

জনবল চাহিদা পূরণে জাপানের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বাংলাদেশ: মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, জাপানের তরুণ ও কর্মক্ষম জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।

শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাপান-বাংলাদেশ পার্টনারশিপ সেমিনার ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বেশি। অন্যদিকে বাংলাদেশে তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা তুলনামূলক বেশি। দুই দেশের এই জনমিতিক বৈশিষ্ট্য কাজে লাগিয়ে বাংলাদেশের তরুণদের জন্য জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে আবদুল মঈন খান বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান ও জাপানের জনবল চাহিদা—দুই দিক থেকেই এই সহযোগিতা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশের তরুণেরা জাপানে কর্মসংস্থানের সুযোগ পেলে তাদের জীবনমান উন্নত হবে। একইসঙ্গে জাপানের সেবা খাতসহ বিভিন্ন খাতে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। জাপানে কর্মসংস্থানের জন্য তরুণদের জাপানি ভাষায় দক্ষ হওয়ার ওপর গুরুত্ব দেন স্থানীয় সরকারমন্ত্রী।

আবদুল মঈন খান বলেন, প্রয়োজন হলে জাপানি ভাষা শিক্ষার জন্য বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

সেমিনারে জাপানের প্রতিনিধিরা বলেন, জাপানে বাংলাদেশের মতো বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী নেই। দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বেশি হওয়ায় কনস্ট্রাকশন, কৃষি, ড্রাইভিং ও নার্সিংসহ বিভিন্ন খাতে জনবলের ঘাটতি রয়েছে। এসব খাতে বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি নেওয়ার সুযোগ রয়েছে।

জাপানে কাজ করতে আগ্রহী বাংলাদেশি তরুণদের জাপানি ভাষা ও সংশ্লিষ্ট পেশাগত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেন সেমিনারে অংশ নেওয়া জাপানি প্রতিনিধিরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক দুলাল বিশ্বাসকে মামলা থেকে অব্যাহতির দাবিতে মানববন্ধন

জনবল চাহিদা পূরণে জাপানের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বাংলাদেশ: মঈন খান

আপডেট সময় ০৪:৩৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬