ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজউকের নিরীক্ষা শাখায় ‘টুম্পা সিন্ডিকেট’, ফাইল আটকে ঘুষ-হয়রানির অভিযোগ কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবিশ আব্দুল মান্নানের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের বিরুদ্ধে কোটি টাকা অনিয়মের অভিযোগ ফায়ার সার্ভিস ডিজি জাহেদ কামালের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বারহাম সালিহর বৈঠক: গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব ‘ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ : রাশেদ খাঁন তারেক রহমান-এরদোয়ান বৈঠক: সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুড়ী সীমান্তে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ

দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

কেন তাকে অলরাউন্ডার বলা হয়, তার প্রমাণ আরেকবার দিলেন সাকিব আল হাসান। মাইনর লিগ ক্রিকেটে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে দলকে জিতিয়েছেন।

আটলান্টা ফায়ারকে ৯৪ রানের জয় এনে দেওয়ার পুরস্কারও পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাকিব। ব্যাট হাতে ১৮ রান করার পর বাঁহাতি স্পিনে নিয়েছেন ৩ উইকেট। রান খরচেও দেখিয়েছেন কৃপণতা।

৩ ওভারে দিয়েছেন ৪ রান। এর মধ্যে দুটি ওভারই করেছেন মেডেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৯ উইকেটে ১৫৪ রান তোলে আটলান্টা। ওপেনিংয়ে নেমে দলের হয়ে ২৯ বলে সর্বোচ্চ ৪৭ রান করেছেন অধিনায়ক স্টিভেন টেইলর।

২ চারে সাকিব ১৮ রান করতে খেলেছেন সমান ১৮ বল।

রান তাড়ায় শুরু থেকেই ধ্বংসস্তূপে পরিণত হয় লডারহিল লায়ন্স। সতীর্থ সানি প্যাটেলের সঙ্গে জুটি বেঁধে তাতে নেতৃত্ব দেন সাকিব। দুজনই সমান ৩টি করে উইকেট নেন। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন অধিনায়ক রওনক শর্মা।

সাকিবের ঘূর্ণি এবং সানির পেসের সামনে আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজউকের নিরীক্ষা শাখায় ‘টুম্পা সিন্ডিকেট’, ফাইল আটকে ঘুষ-হয়রানির অভিযোগ

দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব

আপডেট সময় ০১:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬