ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

প্রতিবছরই আখেরি মোনাজাতে অংশ নেন ষাটোর্ধ্ব হালিমা বেগম

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অংশ নিতে হাজারো মানুষের সব পথ যেন মিশেছে টঙ্গীর তুরগতীরগামী সড়কে। আখেরি মোনাজাতে অংশ নিতে পুরুষদের পাশাপাশি পিছিয়ে নেয় নারীরাও। তারা দল বেঁধে টঙ্গীর দিকে যাচ্ছেন আখেরি মোনাজাতে অংশ নিতে।

রোববার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর খিলক্ষেত থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত নারী মুসল্লিদের বেশ কয়েকটি দল দেখে গেছে। খিলক্ষেত থেকে বিমানবন্দর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, সকাল ৭টা থেকে হাজারো মুসল্লি দল বেঁধে হেঁটে টঙ্গীর উদ্দেশে রওনা আখেরি মোনাজাতে অংশ নিতে। এসময় উল্লেখযোগ্য সংখ্যক নারী মুসল্লির দলও হেঁটে রওনা হয়েছে টঙ্গীর দিকে। দেখা যায়, অনেক নারী মুসল্লি ১০-১৫ জনের একটি দল বানিয়ে আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছেন। আবার অনেক পরিবারের লোকজনের সঙ্গে ছেলে মেয়েদের নিয়ে এসেছেন।

আখেরি মোনাজাত অংশ নিতে ইচ্ছুক নারী মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবারই তারা বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে আসেন। তারা চাইলে ঘরে বসেও টিভি কিংবা রেডিওর মাধ্যমে তারা আখেরি মোনাজাত অংশ নিতে পারতেন। কিন্তু লাখো মুসল্লি স্বশরীরের আখেরি মোনাজাতে অংশ নিতে আসেন। তাই একটু কষ্ট হলেও নিজেরাই এসেছেন মোনাজাতে অংশ নিতে।

এদিকে রামপুরা থেকে মোছামত তাহমিনা বেগম তার বাসার আশপাশের ১০ জন নারীকে সঙ্গে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছেন। তিনি বলেন, বিশ্ব ইজতেমা অনেক বড় ধর্মীয় জমায়েত। তাই প্রতি বছরই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে শরিক হওয়ার চেষ্টা করি। এবার আমরা ১১ জন নারী মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে রামপুরা থেকে এসেছি।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করছেন ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। আর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা পালন করবেন জানুয়ারির ২০, ২১ ও ২২ তারিখে। সে হিসেবে এখন যারা মাঠে আছেন তারা সবাই মাওলানা জুবায়েরপন্থি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

প্রতিবছরই আখেরি মোনাজাতে অংশ নেন ষাটোর্ধ্ব হালিমা বেগম

আপডেট সময় ১২:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩