ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭ পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন

বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট হিসেবে মার্শাল আর্ট বিষয়ক একটি প্রাণবন্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতিক্রমে হলরুমে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীদের আত্মরক্ষা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে মার্শাল আর্টের গুরুত্ব তুলে ধরা হয়।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শরীরচর্চা) ফরিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মহিলা সহকারী কোচ শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে নোয়াখালী জেলা মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক আশরাফুল আলম সুমন বিএসসি শিক্ষার্থীদের উৎসাহিত করে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে সরকারের উদ্যোগকে স্বাগত জানান।

পরে তিনি শিক্ষার্থীদের সামনে আত্মরক্ষার বিভিন্ন কৌশল সরাসরি প্রদর্শন করেন এবং নিয়মিত মার্শাল আর্ট চর্চার মাধ্যমে নিজেদের শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়াতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মরক্ষার দক্ষতা অর্জন, শৃঙ্খলাবোধ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়।

সুন্দর, সুশৃঙ্খল ও সফল আয়োজনের জন্য নোয়াখালী জেলা মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোচ আশরাফুল আলম সুমনের পক্ষ থেকে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শরীরচর্চা) ফরিদ হোসেনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের ক্রীড়া ও মার্শাল আর্ট কার্যক্রম আরও বিস্তৃতভাবে অব্যাহত থাকবে।

নোয়াখালী জেলা মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সার্বিক সহযোগিতায় তৃণমূল পর্যায় থেকে দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলে নতুন কুঁড়ি স্পোর্টসসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় নোয়াখালীর মার্শাল আর্ট দল অংশগ্রহণ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬