ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ-স্যাম্পল বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস জমি নিয়ে বিরোধ, রাতের আঁধারে কৃষকের কাঁচা ধান কেটে নষ্ট স্ত্রীকে হত্যার পর মরদেহ গোপন, ফ্রিজে মিলল মাথা সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী রাজৈরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দরজার সামনে দেয়াল, অবরুদ্ধ বিধবা পরিবার প্রধানমন্ত্রীকে গালি দেওয়া সেই সিফাতের জামিন নামঞ্জুর নারী থেকে পুরুষ হতে গিয়ে প্রাণ গেল ৩১ বছরের লিজার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কী কী সম্পদ আছে, ধানমন্ডি ৩২ নম্বর কি তাঁর নামে

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৬৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে মালিকবিহীন ১৭ প্যাকেট, মোট ৬ হাজার ৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ৫৯ বিজিবির অধীনস্থ বিলভাতিয়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালী গ্রামে, সীমান্ত মেইন পিলার-১৯০ থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত হয়। এ সময় টহল দল মালিকবিহীন ১৭ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মালামালের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সব ধরনের চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ-স্যাম্পল বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৬৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ

আপডেট সময় ০১:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬