ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার বরগুনার গৌরচন্নায় ২৫ টন চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে সীমান্তের যুবকদের আত্মকর্মসংস্থানে চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৬৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ দুর্নীতির অভিযোগের পরও এলজিইডির পিডি আতিকুল, অধস্তন কর্মকর্তার স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ এনজিওকর্মী শাহানারা আক্তার উপাধ্যক্ষ, নিয়োগ শর্ত নিয়ে উঠেছে প্রশ্ন বাংলাদেশ ব্যাংক পরিচালক শহীদ রেজার বিরুদ্ধে নানা অভিযোগ তদন্তে প্রমাণ মিললেও পদ্মা অয়েলের সাইদুলের কমেনি দাপট তিন সরকার পেরিয়েও রেলওয়ের শীর্ষ পদে আফজাল ঘুষের অভিযোগে বিতর্কিত সালাম আজাদ ফের ডিআইএতে, পদায়ন ঘিরে তোলপাড়

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৬৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে মালিকবিহীন ১৭ প্যাকেট, মোট ৬ হাজার ৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ৫৯ বিজিবির অধীনস্থ বিলভাতিয়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালী গ্রামে, সীমান্ত মেইন পিলার-১৯০ থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত হয়। এ সময় টহল দল মালিকবিহীন ১৭ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মালামালের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সব ধরনের চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৬৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ

আপডেট সময় ০১:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬