ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেপালের বন্যায় নিখোঁজ ৫ হাজার মানুষ, তারা গেল কোথায়? বোরহানউদ্দিনে গভীর রাতে পুলিশের অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মন্নান আটক কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য : অর্থমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ থেকে নব্য জাতীয়তাবাদী সওজের আবু হেনা তারেক ইকবাল সংবাদ প্রকাশের পর সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল চ্যাম্পিয়ন : রিজভী দারিদ্র্যের চাপে পাকিস্তানে বাড়ছে অপুষ্টি অর্ধশতাধিক নারী-পুরুষকে পুশ ইনের চেষ্টা, ঠেকাল বিজিবি-গ্রামবাসী অস্ত্র-মাদক নিয়ন্ত্রণে বিশেষ সম্মাননা ও প্রথম পুরস্কার লাভ করেছেন কুমিল্লার পুলিশ সুপার নিরাপদ অভিবাসন নিয়ে মৌলভীবাজারে রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির সঙ্গে মতবিনিময়

সংবাদ প্রকাশের পর সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ

রংপুরের পীরগাছায় সোনালী ব্যাংক পিএলসি শাখার আলোচিত এজিএম ও শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে রংপুর বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা শাখার এসপিও ইকবাল বাহার।

এর আগে গ্রাহক হয়রানি, দুর্ব্যবহার, অনিয়ম ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানের বিরুদ্ধে দৈনিক আমাদের মাতৃভূমিসহ বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর রোববার (৬ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করে ব্যাংক কর্তৃপক্ষ।

এজিএম কামাল পাশাকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অপর সদস্য ছিলেন পিও আতিকুল ইসলাম। কমিটির সদস্যরা রোববার দিনব্যাপী পীরগাছা শাখায় সরেজমিনে তদন্ত করেন। এ সময় তারা অসংখ্য গ্রাহকের সঙ্গে কথা বলেন এবং প্রকাশিত প্রতিবেদন সম্পর্কেও তাদের কাছে জানতে চান।

তদন্তকালে গ্রাহকরা শাখা ব্যবস্থাপকের দুর্ব্যবহার, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, হয়রানি, চেকবই ও সলভেন্সি সার্টিফিকেট প্রদান, ঋণসংক্রান্ত কার্যক্রম এবং ব্যবস্থাপকের কক্ষে সাধারণ গ্রাহকদের প্রবেশাধিকার সীমিত রাখাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

এদিকে তদন্ত কার্যক্রমের একদিন পরই শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করে রংপুর বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেপালের বন্যায় নিখোঁজ ৫ হাজার মানুষ, তারা গেল কোথায়?

সংবাদ প্রকাশের পর সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ

আপডেট সময় ০১:৩৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬